Wednesday, June 24, 2026

সঙ্গে থাকুন, কখনও খারাপ দিন আসবে না: পোস্তায় জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রতিবারের মতো এবারও পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই একজোট হয়ে থাকার বার্তা দিলেন মমতা। বললেন, “অ্যায়সেহি হামারে সাথ রহিয়ে। আপ দেখিয়ে আপকা কভি বুরা দিন নেহি আয়েঙ্গে। আপকা অগর বুরা দিন আ জায়ে দিদি আপকা পাস রহেগা।”

পোস্তা বাজারের (Posta Bazar) জগদ্ধাত্রীপুজোর (Jagdhatri Puja) উদ্বোধন করে মমতা বলেন, “প্রতি বছরের মতোই এসেছি শুভেচ্ছা জানাতে। এবার একইসঙ্গে ছটপুজোও। আমি ছটপুজোর উদ্বোধন করেছি।” সারা বাংলাজুড়ে দুর্গাপুজো, কালীপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় খুশি মুখ্যমন্ত্রী। “সকল ধর্ম, সকল সম্প্রদায়ের মানুষ সামিল হয়েছেন। ঈদও ভালভাবে পালিত হয়েছে। ছট পুজো, জগদ্ধাত্রী পুজোও হবে। বড়দিন আসছে। উৎসবের পর উৎসব।”

মমতার কথায়, “বিশ্বে একটাই জায়গা আছে যেখানে সমস্ত উৎসবকে সমান সম্মান দেওয়া হয়, সেটা বাংলা। ছট পুজোতে দু’দিন ছুটি দেওয়া হয়। বিহারের মানুষ, উত্তর প্রদেশের মানুষ, সারা দেশকে বলতে চাই আপনাদের যা ধর্ম আমারও সেটাই ধর্ম। আপনাদের যা উৎসব, আমাদেরও তাই উৎসব।”

পোস্তা বাজারকে ‘ছোট্ট ভারত’ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় সবাই মিলেমিশে থাকেন। এভাবেই আগামীতেও থাকবেন। জগদ্ধাত্রী পুজোর মন্ত্রোচ্চারণ করেন মমতা।

আরও পড়ুন- মেদিনীপুরে ছট পুজোর অনুষ্ঠানে বিপত্তি! বিধায়ক জুন মালিয়ার উপস্থিতিতে ভেঙে পড়ল মঞ্চ

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...