Wednesday, April 29, 2026

“রাজনৈতিক বিরোধ থাকলেও আমাদের ব্যক্তিগত শত্রুতা নেই”, মমতাকে তাৎপর্যপূর্ণ চিঠি অধীরের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাৎপর্যপূর্ণ চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। চিঠিতে কংগ্রেস সাংসদ উল্লেখ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। আগামীদিনেও থাকবে। তাই বলে তৃণমূল নেত্রীর সঙ্গে তিনি কখনও ব্যক্তিগত শত্রুতা চান না। মমতা বন্দ্যোপাধ্যায়ও এমনটাই চান বলে মনে করেন অধীর।

সম্প্রতি স্থানীয় একটি ইস্যুতে মুখ্যমন্ত্রীকে সরাসরি চিঠি লেখেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। সেখানেই এমনই সব মন্তব্য করেছেন তিনি। অধীর যেভাবে মমতাকে লেখা চিঠিতে তাঁর এবং মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সমীকরণের প্রসঙ্গ তুলে ধরেছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তাই শুরু হয়েছে নয়া জল্পনাও।

ঠিক কী কারণে চিঠি? জানা গিয়েছে, অধীরের জেলা মুর্শিদাবাদের বহরমপুরে স্থানীয় একটি ক্লাবের কালীপুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া নিয়ে জেলা প্রশাসনের টালবাহানার বিষয়ে মুখ্যমন্ত্রীকে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর অভিযোগ, জেলায় শাসক দলের নেতাদের চাপের প্রথমে সবুজ সঙ্কেত দিয়েও পরে পিছিয়ে গিয়েছে প্রশাসন। এই প্রসঙ্গেই অধীর তাঁর চিঠিতে বেশ কয়েক লাইন লিখেছেন তাঁর সঙ্গে মমতার রাজনৈতিক সম্পর্ক নিয়ে।

চিঠির একটি অংশে অধীর চৌধুরী লিখেছেন, “আমরা উভয়েই জানি যে, আমরা পরস্পরের রাজনৈতিক বিরোধী। কিন্তু কেউ আমরা ব্যক্তি শত্রু নই। আমি বরাবর আপনার রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা করে এসেছি। ভবিষ্যতেও তা করে যাব। কিন্তু আমার তরফে আপনার প্রতি কখনওই ব্যক্তিগত শত্রুতার মনোভাব নেই। আমাদের সর্বদা ব্যক্তিগত সৌজন্য এবং জনজীবনে সামাজিক মান বজায় রেখে চলা উচিত। একমাত্র লক্ষ্য হওয়া উচিত রাজ্যের মানুষের সেবা।” খুব স্বাভাবিকভাবেই অধীরের এমন চিঠির পর রাজনৈতিক মহলে জোরচর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন:নৈহাটিতে তৃণমূল কর্মী খু*নে গ্রেফতার ২

 

 

Related articles

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...

নাগরিকদের উপর কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাস! হাওড়ায় CRPF ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে গর্জে উঠলেন অভিষেক

কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা নিয়ে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

কোন দলের প্রার্থী প্রশ্ন করার ওরা কারা? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষুব্ধ কুণাল

রাজ্যের দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী দাপট অব্যাহত। দিকে দিকে কেন্দ্রীয় বাহিনীর হাতে শিশু, মহিলা থেকে বৃদ্ধরা আক্রান্ত...