Sunday, April 5, 2026

শত্রুপক্ষের নাইট ভিশন ডিভাইসও চিহ্নিত করতে পারবে না, ভারতীয় সেনাবাহিনীতে অত্যাধুনিক পোশাক

Date:

Share post:

ভারতীয় সেনাবাহিনীতে এবার আসতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি “অ্যাডভান্সড কমব্যাক্ট পোশাক”। কী বিশেষত্ব রয়েছে এই পোশাকে? জানা গিয়েছে, যে কোনও পরিবেশে, যে কোনও আবহাওয়াতে ব্যবহার করা যাবে উন্নত প্রযুক্তির এই বিশেষ ধরণের পোশাক। রাতের অন্ধকারে শত্রুপক্ষের নাইট ভিশন ডিভাইসও চিহ্নিত করতে পারবে না এই পোশাককে। শুধু তাই নয়, জওয়ানদের স্বাস্থ্যের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে এই পোশাকে। যেখানে থাকবে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ফিনিস। অর্থাৎ, যে কোনও সংক্রমণ থেকেও রেহাই মিলবে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, বিদেশি নয়, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতেই তৈরি হচ্ছে এই পোশাক। যা আত্মনির্ভর ভারতের একটি বড় উদ্যোগ বলে দাবি করছে প্রতিরক্ষা মন্ত্রক।বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর যে কমব্যাক্ট পোশাক রয়েছে, তা যথেষ্ট উন্নতমানের। তবে, যে নতুন পোশাক আনা হচ্ছে, তা আরও বেশি উন্নত এবং প্রযুক্তিসম্পন্ন। আমেরিকার সেনাবাহিনী এই ধরনের পোশাক ব্যবহার করে। এবার সেই ধরনের পোশাক পরবে ভারতীয় সেনারাও। চলতি মাসে গুজরাতে অনুষ্ঠিত ডিফেন্স এক্সপো’তে এই পোশাক প্রদর্শন করা হয়েছিল।

জানা গিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যুক্ত “ট্রুপ কমফোর্টস লিমিটেড” ভারতীয় জওয়ানদের জন্য এই পোশাক তৈরি করেছে। এই সংস্থা বিভিন্ন ধরনের উন্নত পোশাক, অতিরিক্ত ঠান্ডা থেকে রক্ষার বিভিন্ন ধরনের জিনিস, মাউন্টেনিয়ারিংয়ের জিনিস, কভার, চামড়ার জিনিসপত্র তৈরি করে। তাদের উপরেই এই অ্যাডভান্সড কমব্যাক্ট পোশাক তৈরির ভার দেওয়া হয়েছে। এই নতুন পোশাক আরও বেশি আরামদায়কও। কারণ, সেনাবাহিনীর জওয়ানদের বিভিন্ন আবহাওয়ায় দীর্ঘক্ষণ এই ধরনের পোশাক পরে ডিউটি করতে হয়। তাই আরামদায়ক হাওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুন:“রাজনৈতিক বিরোধ থাকলেও আমাদের ব্যক্তিগত শত্রুতা নেই”, মমতাকে তাৎপর্যপূর্ণ চিঠি অধীরের

 

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...