Friday, April 3, 2026

খড়্গপুর আইআইটি-তে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃ*ত্যু, সিআইডি তদন্ত চেয়ে হাই কোর্টে বাবা

Date:

Share post:

খড়্গপুর আইআইটি-তে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যুকে খু*ন বলে আগেই দাবি করেছিল মৃতের পরিবার।এবার সেই তদন্তে সিআইডি বা বিশেষ তদন্তকারী দল (সিট) চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল মৃতের পরিবার।

প্রসঙ্গত,গত ১৪ অক্টোবর হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় অসমের বাসিন্দা ফাইজান আহমেদের ঝুলন্ত দেহ। ফাইজানের বাবা সেলিম আহমেদ দাবি করেছেন, তাঁর ছেলেকে খুন করা হয়েছে। সেই সঙ্গে ছেলের ডিএনএ পরীক্ষারও দাবি তুলেছিলেন তিনি। মর্গের সামনে দেহ দেখার পরেই সেলিম অভিযোগ করেছিলেন, ‘‘আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আইআইটি কর্তৃপক্ষ চুপ করে বসে আছে। বুধবার থেকে মোবাইল বন্ধ রয়েছে। শরীর, মুখ ফুলে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন, ঘটনার যাতে সঠিক তদন্ত হয়।
মৃতের পরিবারের আরও অভিযোগ, ফাইজান থাকতেন রাজেন্দ্র প্রসাদ হলে। কবে এবং কেন তাঁকে এলএলআর হলে গিয়ে থাকা শুরু করতে হল, তা নিয়ে প্রশ্ন তুলছে মৃতের পরিবার। আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে আগামী বৃহস্পতিবার এই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...