Saturday, April 4, 2026

শারীরিক অবস্থার অবনতি, মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসাধীন এনসিপি প্রধান শরদ পাওয়ার

Date:

Share post:

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এনসিপি(NCP) প্রধান শরদ পাওয়ার(Sharad Pawar)। সোমবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে(Hospital) ভর্তি করা হয়েছে তাঁকে। যদিও বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর আগামী ২ নভেম্বর ছুটি দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

যেন কিছু রবিবার রাত থেকেই তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যেতে শুরু করে। এরপর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। আপাতত সেখানেই ভর্তি রয়েছেন তিনি। অবশ্য ডাক্তারদের দাবি, তার চিকিৎসা চলছে কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর আগামী ২ নভেম্বর ছুটি দেওয়া হবে। এরপর শিরডিতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারবেন শরদ পাওয়ার। আগামী ৪ এবং ৫ নভেম্বর NCP-র পার্টি ক্যাম্পে শিরডিতে যাওয়ার কথা রয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...