Thursday, June 25, 2026

ন্যাশনাল মেডিক্যাল কলেজে প্রসূতির দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

কন্যাসন্তান জন্ম দিয়েছিলেন ৫ দিন আগেই। আর তারপর ন্যাশনাল মেডিক্যাল কলেজের পেছন থেকে হাতবাঁধা অবস্থায় উদ্ধার হল প্রসূতির দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, রবিবার সন্ধে থেকে নিখোঁজ ছিলেন ওই মহিলা। সোমবার সকালেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় হাসপাতালের নিরাপত্তার গাফিলতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে পাঁচ সদস্যের টিম গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন:খড়্গপুর আইআইটি-তে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃ*ত্যু, সিআইডি তদন্ত চেয়ে হাই কোর্টে বাবা

হাসপাতাল সূত্রে খবর, মৃত প্রসূতির নাম আছিয়া বিবি। দক্ষিণ ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা ওই মহিলা সপ্তাহ খানেক আগে ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি হন। কন্যা সন্তানের জন্ম দেন তিনি। তারপর থেকে হাসপাতালের প্রসূতি বিভাগে ছিলেন। রবিবার সন্ধে থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে হাসপাতালেরই পিছনের দিকে মৃতদেহ উদ্ধার হয়। ইতমধ্যেই ঘটনাস্থলে রয়েছেন লালবাজারের হোমিসাইড শাখার ওসি। এই ঘটনার খবর দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনে।

পুলিশের প্রাথমিক অনুমান, কন্যাসন্তান জন্ম দেওয়ার পর আত্মহত্যা করতে পারেন ওই মহিলা। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কোনও কিছু স্পষ্ট করে বলেনি পুলিশ।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...