Friday, April 24, 2026

প্রিন্সটন ক্লাবে সুশি এবং ডাম্পলিং ফেস্টিভ্যাল

Date:

Share post:

আপনি কি সুশি প্রেমিক(Sushi lovers)? স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি স্বাদের পরিবর্তন খুঁজছেন? যদি সেই বিদেশি ভোজ পেয়ে যান আপনার শহরেই? উদ্ভাবনি, স্বাস্থ্যকর সুশি ও ডম্পলিং এ মাততে এবং জাপান ও দক্ষিণ চিনের এক টুকরো উপভোগ করতে তাহলে আসতেই হবে প্রিন্সটন ক্লাবে।

আগামী ২৭ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত এই সুশি এবং ডাম্পলিং ফেস্টিভ্যালের আয়োজন করতে চলেছে প্রিন্সটন ক্লাব। উৎসবের মরসুমে মশলাদার খাবারের এঘেয়েমির পর অতিথিদের তালুতে ভিন্ন স্বাদ দিতে এই নতুন আয়োজন। থাকছে রকমারি স্বাদের স্বাস্থ্যকর মেনু। আলুর স্টার্চ এবং গমের মাড় দিয়ে তৈরি বিশেষ গ্লুটেন মুক্ত ডাম্পলিং, যা আপনাকে দিতে পারে ভিন্ন স্বাদ সহ স্বাস্থকর ডায়েট। এছাড়া থাকছে বিভিন্ন ধরণের সুশি ও ডাম্পিং এর সম্ভার। যেমন- প্রন টেম্পোরা সুশি – এই সুশির একটি প্রধান অংশ সুস্বাদু চিংড়ি, যা কম বেশি সকলের কাছেই লোভনীয়। এছাড়া থাকছে অ্যাভোকাডো সান ড্রাইড টমেটো সুশি, ক্রিস্টাল কর্ন অ্যাসপারাগাস ডাম্পলিংস এবং ক্রিস্টাল চিকেন ডাম্পলিংস-এর মত স্বাস্থকর ও সুস্বাদু মেনু। এছাড়া পিকল্ড ভেজ অ্যাসপারাগাস রোল ও থাকতে চলেছে আপনার পাতে।

প্রিন্সটন ক্লাবের অপারেশনস ম্যানেজার সঞ্জয় কর্মকার বলেন,- “প্রিন্সটন ক্লাবে আমরা আমাদের মূল্যবান সদস্য এবং অতিথিদের জন্য সময়ে সময়ে বিভিন্ন ধরনের রান্নার অভিজ্ঞতা নিয়ে আসতে থাকি। এই উৎসবের মরশুমে অতিথিরা নানা ঐতিহ্যবাহী খাবারে মেতে ওঠেন। এখন একটু অন্য আয়োজনে তাদের সুস্বাদু ও স্বাস্থ্যকর অভিজ্ঞতা দিতে আমরা প্রস্তুত। তাই আমরা সুশি প্রেমীদের জন্য জাপানের ঐতিহ্যবাহী সুশি এবং চিনের ডাম্পলিং নিয়ে এসেছি। আমাদের শেফ অভিজিৎ চক্রবর্তী চিংড়ির টেম্পোরা এবং অ্যাভোকাডো নিয়ে এক্সপেরিমেন্ট করে সুশির বিভিন্ন স্বাস্থ্যকর খাবার এবং গ্লুটেন মুক্ত ডাম্পলিং তৈরি করতে সক্ষম হয়েছেন।”

টেক আওয়ে জন্য যোগাযোগ করুন- মোবাইল নম্বর: 98302 29313

Related articles

ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড গড়ল কোচবিহার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই জেলায় ভোটদানের হার পৌঁছেছে...

নন্দীগ্রামে জিতবে তৃণমূল: ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচার থেকে ঘোষণা অভিষেকের

প্রথম দফার নির্বাচন শেষে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকাল থেকে বুথে এজেন্ট বসাতে...

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...