Saturday, May 16, 2026

বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না ক্যাম্পাসে! কড়া পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  

Date:

Share post:

বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে এবার কড়া পদক্ষেপ নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ। এবার থেকে বিনা অনুমতিতে বহিরাগতরা (Outsiders) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (Campus) প্রবেশ করতে পারবেন না। এই সংক্রান্ত নোটিশ (Notice) ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে সন্ধের পর থেকে নেশার আসর বাড়ছিল। যার ফলে ক্যাম্পাসে পঠনপাঠন (Study) বা গবেষণার (Research) কাজ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন শিক্ষকরা। এই মদ্যপ যুবকদের অধিকাংশই বহিরাগত। এমনও অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেখানে মদ্যপ যুবকদের হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আক্রান্ত হয়েছেন। এর আগে একাধিক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। যার অন্যতম কারণ হিসাবে তুলে ধরা হয় বহিরাগত প্রবেশের বিষয়টি। মাদকের নেশা রুখতে আগেই তৎপর হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার বহিরাগত প্রবেশ রুখতে কঠোর পদক্ষেপ নিল যাদবপুর। অনুমতি না নিয়ে ক্যাম্পাস চত্বরে ঢোকা যাবে না বলে ইতিমধ্যে নোটিশ (Notice) জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য (Pro Vice Chancellor) চিরঞ্জীব ভট্টাচার্য জানান, যে কোনও প্রতিষ্ঠানেই শৃঙ্খলার দিকটি নজরে রাখা কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে। তার জন্য বেশ কিছু পদক্ষেপও করতেই হয়। এটিও তার মধ্যেই পড়ে। সহ উপাচার্য আরও জানান, মাঝখানে বহিরাগতদের জন্য অনেকগুলো সমস্যা হয়েছে। বেশ কিছু ঘটনা ঘটেছিল যা ভীষণভাবে অনভিপ্রেত। এই বহিরাগতদের সঙ্গে এখানকার পড়ুয়াদের একটা অভ্যন্তরীন সমস্যাও প্রকট হচ্ছিল। সে কারণেই কিছু কিছু পদক্ষেপ আমরা করেছি।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...