Sunday, May 17, 2026

হিম্মত থাকলে প্রধানমন্ত্রী বাংলায় বলা শব্দগুলো গুজরাটেও বলুন:কুণাল ঘোষ

Date:

Share post:

‘হিম্মত থাকলে প্রধানমন্ত্রী বাংলায় বলা চারটে লাইন গুজরাটেও বলুন।’ মঙ্গলবার সকালে মোরবিতে ঝুলন্ত ব্রিজ ভেঙে মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী ও বিজেপিকে ঠিক এমনভাবেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, ব্রিজ বিপর্যয়ের পিছনে যে ভয়ানক প্রশাসনিক গাফিলতি রয়েছে তা পরিষ্কার।

আরও পড়ুন:অ্যাক্ট অফ গড! সাহস থাকলে গুজরাটে গিয়ে বলুন: মোদিকে চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, গুজরাটে যে মর্মান্তিক সেতু বিপর্যয়ের ঘটনা ঘটেছে তা এখনও পর্যন্ত বিশ্বের মধ্যে তৃতীয়তম বড় দুর্ঘটনা। এরপরও যেভাবে মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়া হচ্ছে, মৃতদেহ উদ্ধারের ছবি প্রকাশ্যে আসছে।তা অত্যন্ত ভয়াবহ। আমি আশা করব,  প্রধানমন্ত্রী ২০১৬ সালে কলকাতায় এসে সে শব্দগুলো বলেছিলেন, হিম্মত ও সততা থাকলে গুজরাটের মাটিতে দাঁড়িয়েও সমান শব্দ বলে দেখাবেন।

পাশাপাশি, পোস্তা ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে কুণাল বলেন, পোস্তা ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় দোষীদের যথাযথ শাস্তি দিয়েছে রাজ্য সরকার।সবটাই অত্যন্ত দ্রুততার সঙ্গে হয়েছে। বাকিটা আদালতের বিচারয়াধীন। সেখানে রাজ্য সরকারের কোনও হাত নেই।

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...