Sunday, April 26, 2026

দলিত যুবককে বেধড়ক মার, নিজের বিরুদ্ধের থানায় FIR দায়ের পুলিশকর্তার

Date:

Share post:

এবার নিজের বিরুদ্ধেই নিজের থানায় অভিযোগ দায়ের করলেন এক পুলিশ অফিসার। নজিরবিহীন এই ঘটনা ঘটেছে ওড়িশার এক থানায়। তবে একেবারেই স্বেচ্ছায় নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে এমন কাজ করতে বাধ্য হয়েছেন ওই অফিসার। তিনি বালিপাতনা থানার আইসি কৃপাসিন্ধু বরাদ।

কিন্তু কেন? কী দোষ করেছিলেন তিনি? জানা গিয়েছে, সম্প্রতি থানার মধ্যে এক দলিত যুবককে বেধড়ক মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল ওই পুলিশ অফিসার ও তাঁর কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ওড়িশা পুলিশের উপরতলার আধিকারিকরা রীতিমতো নড়েচড়ে বসেন।

ঘটনার অন্যদিকে মোড় নিচ্ছে বুঝতে পেরে ডেপুটি পুলিশ কমিশনার বালিপাতনা থানার আইসি কৃপাসিন্ধু বরাদকে নিজের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করার নির্দেশ দেন। সেইমতো ওই পুলিশ অফিসার নিজের থানায় নিজের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেন। পাশাপাশি, ওই থানার সাব ইনসপেক্টর রাকেশ সামালের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন তিনি।

জানা গিয়েছে, একটি মারপিটের ঘটনায় সরোজ ভোই নামে এক যুবককে গ্রেফতার করে বালিপাতনা থানার পুলিশ। এরপরই ধৃত ওই যুবকের স্ত্রী ডেপুটি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেন, থানায় বেধড়ক মারধর করা হয়েছে তাঁর স্বামীকে। তাঁর হাঁটু ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই থানার সমস্ত পুলিশ ও অফিসার যুক্ত, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। যুবকের অভিযোগ, থানায় এনে তাঁকে আইসি-সহ ৫-৬ জন পুলিশ বেধড়ক মারধর করেন। এরপরই ডেপুটি পুলিশ কমিশনার অভিযুক্ত পুলিশ অফিসারকে নিজের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করার নির্দেশ দেন। সেইমতো মামলা রুজু হয়েছে। বর্তমানে সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার এক অফিসার ঘটনার তদন্ত করছেন।

আরও পড়ুন:হিম্মত থাকলে প্রধানমন্ত্রী বাংলায় বলা শব্দগুলো গুজরাটেও বলুন:কুণাল ঘোষ

 

 

Related articles

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...