Saturday, June 27, 2026

লক্ষ্য পঞ্চায়েত ভোট, আজ শুরু তৃণমূলের ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে শুরু হতে চলেছে তৃণমূলের নয়া কর্মসূচি। মহিলা তৃণমূল কংগ্রেস এই কর্মসূচি পালন করবে। আজ থেকে রাজ্য জুড়ে শুরু হবে এটি। বুথ ভিত্তিক রিপোর্ট হাতে পাবে তারা। এর পাশাপাশি চলবে মহিলা পঞ্চায়েতি সভাও।
তৃণমূলের মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘এই কর্মসূচির মাধ্যমে আমরা রাজ্যের সব পঞ্চায়েতে পৌঁছে যেতে চাই। প্রায় ৩৩৪২ গ্রাম পঞ্চায়েতে আমাদের সকলে পৌঁছে যাবেন। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে, রাজ্য জুড়ে একাধিক সামাজিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে মহিলাদের জন্য একাধিক স্কিম আনানো হয়েছে। মহিলারা সেই সুবিধা পাচ্ছেন। আগামীদিনেও সেই উন্নয়নের ধারাও বজায় থাকবে৷ এটাই মানুষের কাছে পৌঁছে যাওয়ার মাধ্যমে বোঝানো হবে ৷’’
মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ৭৫ দিন ধরে চলবে এই রাজনৈতিক কর্মসূচি।
জানা গিয়েছে, একসঙ্গে দুটি কর্মসূচি পালন করা হবে। একদিকে গ্রামের মহিলারা যাবেন বাড়ি বাড়ি। অন্যদিকে পঞ্চায়েতি রাজ সম্মেলন মহিলাদের নিয়ে করা হবে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...