Saturday, June 27, 2026

৬৪ ফুটের ‘বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী’ এবার কৃষ্ণনগরে

Date:

Share post:

‘বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী’ সম্ভবত এ বার কৃষ্ণনগরের পুজোর সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে। কৃষ্ণনগর রেল স্টেশন থেকে বাসস্ট্যান্ড হয়ে কৃষ্ণনগর-মাজদিয়া রাস্তায় রাধানগর টিভি টাওয়ারের ঠিক উল্টোদিকে প্রতিভা ক্লাবের মাঠ। সেখানেই তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী।

প্রতিভা ক্লাবের জগদ্ধাত্রী পুজো এবার ৪৩তম বর্ষ। কর্তারা জানাচ্ছেন, এ বার পুজোর বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। প্রতিমার উচ্চতা ৫২ ফুট। মুকুট ও আনুষঙ্গিক সাজ মিলিয়ে মোট উচ্চতা ৬৪ ফুট। স্থানীয় মৃৎশিল্পী রমেশ পাল এবং তাঁর ১৮ জন সহযোগী মিলে গত দেড় মাস ধরে তৈরি করছেন এই প্রতিমা।
উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতিমার ,মূল কাঠামো হিসাবে ব্যবহার করা হয়েছে ৫০ ফুটের একটি পেল্লায় কদম গাছ! ব্যবহার হচ্ছে ৭০০ উপরে বাঁশ, আঠাশ কাহন খড়, ১৫ ট্রাক্টর মাটি, কুইন্টাল খানেক দড়ি। সম্পূর্ণ শোলা দিয়ে সাজিয়ে তোলা হবে প্রতিমা। কৃষ্ণনগরের ডাকের সাজে শিল্পীরা তৈরি করছেন সেই মুকুট।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...