Saturday, June 13, 2026

আসন্ন নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ না পেয়ে হতাশ পৃথ্বী

Date:

Share post:

গতকালই আসন্ন নিউজিল্যান্ড ও বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই।আর সেই দলে অনেক ক্রিকেটার সুযোগ পেলেও বেশ কিছু যোগ্য ক্রিকেটাররা বাদ পড়েছেন। আর এর মধ্যে অন্যতম হলেন তরুণ ওপেনার পৃথ্বী শ। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৪৭.৫০ এর গড় ও ১৯১ এর স্ট্রাইক রেটে ২৮৫ রান করেছেন মুম্বইয়ের এই ব্যাটার। কিন্তু তা সত্ত্বেও আসন্ন নিউজিল্যান্ড এবং বাংলাদেশ সফরে টি-২০ ও একদিনে সিরিজে সুযোগ পাননি পৃথ্বী। আর এতেই হতাশ তিনি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ে পড়ল তাঁর আবেগের কথা।

জাতীয় দল ঘোষণার পর পৃথ্বী নিজের ইনস্টাগ্রামে সাই বাবার ছবি শেয়ার করে লেখেন, “আশা করছি আপনি সব কিছু দেখছেন সাই বাবা।”

এরপরই সোশ্যাল মিডিয়ায় তার করা পোস্ট নিয়ে শোরগোল পরে যায়। যদিও আগামিদিনে পৃথ্বীর সুযোগ পাওয়ার বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচক চেতন শর্মা। এই নিয়ে চেতন বলেন, “আমরা ইতিমধ্যেই পৃথ্বীর দিকে নজর রাখছি, আমরা পৃথ্বীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, খুব ভালো করছেন উনি। ওনার তরফ থেকে কোনও ভুল নেই। বিষয়টি হল, যারা এই মুহুর্তে খেলছে, এবং যারা পারফরম্যান্স করেছে, তারা প্রত্যেকেই তাদের সুযোগ পেয়েছে।”

এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত হোম সিরিজে টি-২০ দলে ফিরে আসা উমেশ যাদব কেবল বাংলাদেশে টেস্ট সিরিজে সুযোগ পেয়েছেন। এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় উমেশ লিখেছেন, “হয়ত তুমি আমায় বোকা বানাতে পারো কিন্তু ঈশ্বর তোমায় দেখছেন সেটি মাথায় রেখো।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...