Thursday, May 14, 2026

Karunamoyee: পুলিশের অনুমতি ছাড়াই বিক্ষোভ করে অশান্তির চেষ্টা চাকরিপ্রার্থীদের

Date:

Share post:

ফের উত্তেজনা ছড়াল সল্টলেকের করুণাময়ীতে (Karunamoyee)। পুলিশের অনুমতি ছাড়াই করুণাময়ী মেট্রো স্টেশনে (Karunamoyee Metro Station) আচমকাই হাজির হন বেশ কিছু এস এল এস টি চাকরিপ্রার্থী ( SLST Job seekers) । অবিলম্বে নোটিফিকেশন জারি করে এসএসসি পরীক্ষার (SSC exam) আয়োজন করতে হবে বলে দাবি তুলে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এর জন্য আগে থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। শুধু তাই নয় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা (Job seekers)। তাঁরা অশান্তি পাকানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এরপরই চাকরিপ্রার্থীদের আটক করা হয়েছে বলে সূত্র মারফত জানা যায়।

এসএসসি চাকরির নোটিফিকেশনের দাবিতে করুণাময়ীতে বিক্ষোভের জেরে ২৫ জনকে আটক করা হয়েছে। তাদের দাবি অবিলম্বে এসএসসি পরীক্ষা নিতে হবে। এই দাবি নিয়েই বিকাশ ভবন অভিযানের ডাক দেয় এক দল পরীক্ষার্থী চাকরিপ্রার্থীদের বক্তব্য, ২০১৬ সালের এসএলএসটি প্রার্থীদের সমস্যা দ্রুত মিটিয়ে নতুন করে নোটিফিকেশন (Notification) দিতে হবে এসএসসি পরীক্ষার। আর সেই দাবি নিয়েই শিক্ষা মন্ত্রীর দফতরে তাঁরা এসেছিলেন। পুলিশের তরফে বলা হয়েছে এই অভিযানের খবর তাঁদের কাছে থাকলেও কোনও অনুমতি ছিল না। ফলে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল ১০টা থেকেই বিধাননগর পুলিশ, মহিলা পুলিশ এবং র‍্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) করুণাময়ী মোড়ে মোতায়েন রাখা হয়েছিল।বেলা সাড়ে ১২টা নাগাদ এসএসসি চাকরী প্রার্থীরা করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরোতেই পুলিশের সঙ্গে তুমুল বচসা শুরু হয় তাঁদের। পুলিশের তরফ থেকে বারবার তাঁদের বোঝানোর চেষ্টা হলেও তাঁরা সে কথা শুনতে চাননি বলে অভিযোগ। এরপরই আটক করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২৫ জনকে চাকরিপ্রার্থীকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...