Thursday, May 14, 2026

হিরণের কটাক্ষের জবাবে সংযত দেবের ‘লে ছক্কা’

Date:

Share post:

একসময় তাঁকে এলাকায় দেখা যাচ্ছে না পোস্টার পড়ত। সেই বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেবকে (Dev) কটাক্ষ করেন। সেই কটাক্ষের জবাবে হিরণ বন্ধু বলে সম্বোধন করে সাংবাদিকদের সব প্রশ্নের জবাবে ছক্কা হাঁকালেন দেব।

ঘাটালের বন্যা নিয়ে তৃণমূল (TMC) সাংসদকে কটাক্ষ করেছিলেন হিরণ। এলাকার এক অনুষ্ঠানে গিয়ে খড়গপুরের বিজেপি (BJP) বিধায়ক বলেন, ‘‘সাংসদ হিসেবে প্রত্যেক মাসে মাইনে নেব। সাংসদ হিসেবে এখানে যা কাজ হবে, তার থেকে কাটমানি নেব। এনামুল হকের কাছ থেকেও কাটমানি নেব। কাটমানি নিয়ে আমি সিনেমা করব। আর গার্লফ্রেন্ডকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে যাব। আর ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকবে। আমি মালদ্বীপ গিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে সুইমিং করব আর ঘাটালের মানুষ বন্যার সময় জলের তলায় সুইমিং করবে।” এর জবাবে দেব বলেন, “আমাকে ছোট করে কারও লাভ হবে না। ঘাটালে এসে মানুষের মন জয় করতে হবে।” দেবের স্পষ্ট জবাব তিনি বিদেশে যান নিজের টাকায়। ”অ্যাটাক করলে আমাকে করো। বাড়িতে ঢুকো না। আমি কার সঙ্গে যাচ্ছি… সম্মান নিয়েই যাচ্ছি। এটা আমার আট-ন’বছরের সম্পর্ক, সবাই জানে। আমি তো লুকিয়ে যাচ্ছি না। তুমি যদি আমাকে হারাতে না পার। তাহলে আমার বাড়িতে ঢুকে…।”

হিরণকে উদ্দেশ্য করে দেব বলেন, “আমার মনে হয় সেও একটা মেয়ের বাবা। সেও বোঝে যে এভাবে কাউকে টানা মানে শুধু আমাকে অপমান বা আমার গার্লফ্রেন্ডকে অপমান নয়, প্রত্যেকটা মেয়েকে অপমান করা হয়।” এরপরেই দেবের মন্তব্য রাজনৈতিক চাপেই হয়ত এরকম কথা বলে ফেলেছিলেন হিরণ। তবে তাঁরা ভাল বন্ধু।

এদিন নিজের লোকসভা কেন্দ্র ঘাটালে দাঁড়িয়ে হিরণের কটাক্ষের সরাসরি জবাব দেন তৃণমূল সাংসদ। অভিযোগ উড়িয়ে দেবের মন্তব্য, “কাটমানি নেওয়ার প্রক্রিয়াটাই জানি না। আমার বিষয়ে হিরণ বোধহয় বেশি জানে, ওকেই ডাকা উচিত সিবিআইয়ের।” দেব বলেন, “আমাকে একবার সিবিআই ডেকেছিল, গত ফেব্রুয়ারি মাসে। এটা এখন নভেম্বর। আমার প্রাণে যদি ভয় থাকত তাহলে তো জেরার জন্য অন্য দিন চাইতাম। যেদিন ডেকেছিল সেদিনই গিয়েছি। সিবিআই (CBI) যদি মনে করত আমি কিছু জানি তাহলে আবার ডাকত। আমি মাথা উঁচু করেছিলাম। আর সেটাই আছি।” গরু পাচারের মূলচক্রী এনামুল হক সম্পর্কে দেবের মত, “কে এনামুল, এ নামে কাউকে চিনিই না।” দেবের কথায় ”ঘৃণার রাজনীতিতে বিশ্বাস করি না।” সংযত অথচ স্ট্রেট ব্যাটে হিরণের কথার জবাব দিয়ে দেবের ”লে ছক্কা” মেজাজ।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...