Saturday, June 13, 2026

মুস্তাক আলি থেকে বিদায় বাংলার, হিমাচল প্রদেশের কাছে হারল ৪ উইকেটে

Date:

Share post:

সৈয়দ মুস্তাক আলি ট্রফির থেকে বিদায় নিল বাংলা। মঙ্গলবার মুস্তাক আলির কোয়ার্টার ফাইনালে খেলতে নামে অভিমূন‍্য ইশ্বরনরা। প্রতিপক্ষ ছিল হিমাচল প্রদেশ। মঙ্গলবার ঘরের মাঠে এই হিমাচল প্রদেশের কাছে ৪ উইকেটে হারল লক্ষ্মীরতন শুক্লার দল।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় হিমাচল প্রদেশ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান করে বাংলা। বাংলার সর্বোচ্চ ৫৯ রান করেন শাহবাজ আহমেদ। ৩২ রানে অপরাজিত ঋত্বিক চট্টোপাধ্যায়। ২০ রান করেন অভিমূন‍্য ইশ্বরন। হিমাচল প্রদেশের হয়ে চার উইকেট নেন কে অভিনয়।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় হিমাচল প্রদেশ। হিমাচলের হয়ে দুরন্ত ইনিংস খেলেন আকাশ ভাসিত। ৭৬ রান করেন তিনি। ৫০ রান করেন নিখিল গাঙ্গতা। বাংলার হয়ে দুটি উইকেট নেন রবি কুমার। একটি করে উইকেট নেন আকাশদীপ, শাহবজ আহমেদ এবং প্রদীপ্ত প্রামানিক।

আরও পড়ুন:বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে কী বললেন রাহুল দ্রাবিড়?

 

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...