Saturday, June 20, 2026

মৃত্যু মিছিল গুজরাটে, পোশাকের পর পোশাক বদলে ‘ফিটফাট’ মোদি ব্যস্ত ভোট প্রচারে

Date:

Share post:

সেতু বিপর্যয়ের(Bridge collapsed) জেরে গুজরাটে মৃত্যু হয়েছে ১৩৬ জনের। ভয়াবহ এই দুর্ঘটনার সময় নরেন্দ্র মোদি(Narendra Modi) নিজে রাজ্যে উপস্থিত থাকলেও রাজ্যের সবচেয়ে বড় বিপর্যয়স্থলে দায়িত্ববান প্রধানমন্ত্রীকে(Prime Minister) দেখা গেল ৪৮ ঘণ্টা পর, তাও আবার বিরোধীরা যখন প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব হয়ে উঠেছে ঠিক সেই সময়।

রবিবার সন্ধ্যেবেলা দুর্ঘটনা ঘটার পর মোদি সেখানে পৌঁছলেন মঙ্গলবার সন্ধ্যেয়। তাও আবার নরেন্দ্র মোদির আতিথেয়তায় ও নিরাপত্তায় সাজানো হল রাস্তাঘাট, ব্যাহত হল দেহ উদ্ধারের কাজ। এমনকি যে সকল আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে সেই হাসপাতাকে মোদির আগমনের জেরে রং করা হলো নতুনভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হলো গোটা হাসপাতাল। ভয়াবহ দুর্ঘটনার পর থেকে মোরবির দুর্ঘটনাস্থলে মোদির আসার মাঝের সময়টা পুরোপুরি ভোট প্রচারে ব্যস্ত রইলেন প্রধানমন্ত্রী। শোক প্রকাশ করলেন ঠিকই কিন্তু ব্যস্ত সিডিউলে তার প্রভাব খুব একটা দেখা গেল না। একের পর এক সভায় নতুন নতুন পোশাকে নয়া ভাবে ধরা দিলেন দেশের ‘ফিটফাট’ প্রধানমন্ত্রী। চললো প্রচার।

রবিবার দুর্ঘটনার পর সোমবার গুজরাটে দুটি জনসভায় দেখা যায় নরেন্দ্র মোদিকে। মাত্র কিছুক্ষণের ব্যবধানে এই দুটি জনসভায় আলাদা আলাদা পোশাকে ধরা দেন তিনি। অথচ বেশভূষায় নতুনত্ব যাই থাক মুখে অভিব্যক্তি ফুটিয়ে তিনি জনগণকে জানিয়ে দিলেন মর্মান্তিক এই দুর্ঘটনায় তিনি অত্যন্ত দুঃখী। নরেন্দ্র মোদির এই গোটা বিষয়টিকে অভিনয় বলে কটাক্ষ করা হয়েছে বিরোধীদের তরফে। একই সঙ্গে তাকে কটাক্ষ করতে ছাড়েনি নেটিজেনরাও।

প্রধানমন্ত্রীর এই পোশাক বদলকে কটাক্ষ করে কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত টুইটারে ছবিসহ লেখেন, ‘মন ব্যথিত কিন্তু পোশাক বদলে যাচ্ছে একের পর এক। একই সঙ্গে তিনি প্রশ্ন করেন, অন্তত আজকের দিনে পোশাক বদলের এই বিলাসিতা না করলেও পারতেন মোদিজি? মোরবিতে ১৪১ জনের বেশি মানুষে মৃত্যু হয়েছে।’ একইসঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা শ্রীনিবাস বিবি। টুইটারে তিনি লেখেন, “নদীতে এখনো বহু মৃতদেহ নিখোঁজ, কিন্তু সাহেবের একটাই নীতি- The Show Must Go On।”

নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে জন অধিকার পার্টির সর্বভারতীয় সভাপতি পাপ্পু যাদব টুইটারে লেখেন, “প্রায় ২০০ জনের মৃত্যুতে এতটাই ব্যথিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে লাগাতার কান্নার ফলে দুবার ওনার পোশাক ভিজে গিয়েছে। দুবার উনি ওনার পোশাক বদলেছেন, সূত্রের খবর তৃতীয়বারের পোষাক ও ভিজে গিয়েছে খুব শীঘ্র সেটাও বদলানো হবে।” আরএলডি নেতা প্রশান্ত কানৌজিয়া টুইটারে লেখেন, “সারাদিন গুজরাটে রয়েছেন নরেন্দ্র মোদি কিন্তু মোরবিতে দুর্ঘটনাগ্রস্থ মানুষদের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে গেলেন না। তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো পোশাক প্রতিযোগিতা।”

এদিকে সোশ্যাল মিডিয়াতেও মোদিকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। চিত্র পরিচালক বিনোদ কাপড়ি বলেন, অন্তত আজ এই পোশাক প্রতিযোগিতা এড়িয়ে যাওয়া উচিত ছিল ওনার। সাংবাদিক দীপক শর্মা লেখেন, “সেখানে শোকের পরিবেশ, শিশু-বৃদ্ধের অকাল মৃত্যু, বড় দুর্ঘটনা হতে পারে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর হৃদয় সত্যিই শক্তিশালী। হৃদয়ে পাথর রেখে জনসভা, সভা থেকে পিছপা হননি মোদিজি। কেভড়িয়ার পর বনসকাঁটায় পোশাক বদল করলেন মোদিজি।

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...