Thursday, May 14, 2026

ছট পুজোতে বিহারজুড়ে জলে ডুবে মৃ*ত ৫৩, ক্ষতিপূরণের ঘোষণা নীতীশের

Date:

Share post:

ছট পুজোতে বিহার জুড়ে নদী ও পুকুরে ডুবে মারা গিয়েছেন ৫৩ জন। মঙ্গলবার জানিয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক। শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

আরও পড়ুন:ছটপুজোর প্রসাদ তৈরির সময় বিপত্তি! বিহারে সিলিন্ডার বিস্ফো*রণে জখম কমপক্ষে ৩০

বিহারে চারদিন ধরে ছটপুজো পালিত হয়। সে সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে নদী ও পুকুরের জলে ডুবে মারা গিয়েছেন ৫৩ জন। বিহার সরকারের তরফে জানানো হয়, ৩০ অক্টোবর পূর্ণিয়ায় ডুবে মারা গিয়েছেন ৫ জন।পাটনা, মুজফ্ফরনগর, সমস্তিপুর এবং সহর্ষতে ৩ জন করে পুণ্যার্থী মারা গিয়েছেন।গয়া, বেগুসরাই, কাটিহার, বক্সার, কাইমুর, সীতামঢ়হি, বাঁকায় মারা গিয়েছেন ১ জন করে। রাজ্য সরকারের ওই আধিকারিক বলেন, ‘‘উৎসবের শেষ দিন, ৩১ অক্টোবর গোটা রাজ্যে মারা গিয়েছেন ১৮ জন। যত দ্রুত সম্ভব মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে প্রশাসন।’’

পুজো উপলক্ষে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেন নীতীশ কুমার।মৃতদের পরিবার যাতে ক্ষতিপূরণ পায়, সেদিকে নজর রাখার জন্য জেলাশাসকদের নির্দেশ দেন তিনি।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...