Wednesday, June 24, 2026

উপত্যকায় ফের গু*লির লড়াই, নিকেশ চার জ*ঙ্গির একজন পাকিস্তানি

Date:

Share post:

ফের গু*লির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা। জ*ঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর গুলির লড়াই পুলওয়ামা (pulwama) জেলার অবন্তীপোরা(Avantipora)। এই সংঘ*র্ষে নিহত হয়েছে ৩ জ*ঙ্গি(T*errorist)। যার মধ্যে একজন পাকিস্তানের নাগরিক বলে জানা গিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu Kashmir police)সূত্রে।

গোপন সূত্রে খবর পেয়ে অবন্তপোরায় লুকিয়ে থাকা জ*ঙ্গিদের ওই ডেরায় হানা দেয় যৌথ বাহিনী। ঘিরে ফেলা হয় স*ন্ত্রাসবাদীদের ডেরা। তা বুঝতে পেরেই গু*লি চালাতে শুরু করে জ*ঙ্গিরা। পাল্টা গুলি চালায় বাহিনী। নিকেশ হয় ৩ জ*ঙ্গি। এরা প্রত্যেকে ফিঁদাইনে হা*মলার ছক কষেছিল বলে দাবি বাহিনীর। ওই তিন জনের কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল, একটি একে ৫৬ রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। অনন্তনাগেও অন্য একটি এনকাউন্টারে নিকেশ হয়েছে আরও এক জ*ঙ্গি।

অবন্তীপোরায় নিহত ৩ জ*ঙ্গির মধ্যে একজন ল*স্কর জ*ঙ্গি, নাম মুক্তিয়ার বাট। অন্যজন পাকিস্তানের। তৃতীয়জনও এলাকারই বাসিন্দা। এক সিআরপিএফ জওয়ান ও ২ আরপিএফ জওয়ানকে খু*নের ঘটনায় জড়িত ছিলেন মুক্তিয়ার।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...