Friday, June 26, 2026

ইডির টার্গেটে ফের অ-বিজেপি রাজ্য,এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব

Date:

Share post:

ঘোড়া কেনাবেচায় হাতেনাতে ধরা পড়ার পর বিজেপির এবার অস্ত্র সেই কেন্দ্রীয় সংস্থা। ঝাড়খণ্ডের খনি-দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের তদন্তে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী হেমন্তকে ইডির রাঁচীর অফিসে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি।

আরও পড়ুন:ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ‘ঘনিষ্ঠের’ বাড়ি থেকে একে-৪৭ উদ্ধার ইডির

সবেমাত্র রাজনৈতিক সঙ্কট কাটিয়ে উঠেছে হেমন্ত নেতৃত্বাধীন সরকার। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা তথা ঝাড়খণ্ডের জোট সরকারের প্রধান হেমন্ত সরকার বাঁচাতে তাঁর ৩১ জন বিধায়ককে রাজ্য থেকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।বিধায়কদের চাপ দিয়ে লোভ দেখিয়ে টাকার বিনিময়ে ঘোড়া কেনাবেচায় নেমেছিল বিজেপি। কিন্তু মোক্ষম সময়ে বিজেপির সব চাল ভেস্তে দিয়েছিল হেমন্ত সোরেন।সেই সময়েই রাঁচী হাই কোর্টে হেমন্তের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। যার তদন্ত শুরু করে ইডি। বুধবার ওই মামলার সূত্রেই ডেকে পাঠানো হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে।

প্রসঙ্গত, কেন্দ্রের বিরুদ্ধে ইডি এবং সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে অবিজেপি রাজ্যগুলির শাসক দলের উপর চাপ সৃষ্টি করার অভিযোগ উঠেছিল। এই তালিকায় পশ্চিমবঙ্গ, দিল্লি, কেরল ছিল। এবার সেই তালিকায় যোগ হল ঝাড়খণ্ডের নাম।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...