Friday, June 26, 2026

মমতা সরকারের ঐতিহাসিক পদক্ষেপ, নারী ক্ষমতায়নে এবার পৃথক বাজেট রাজ্যে!

Date:

Share post:

রাজ্যে(West Bengal) রাজনৈতিক পালা বদলের পর মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকে নারী কল্যাণ-নারী উন্নয়ন-নারী ক্ষমতায়নে শুরু থেকেই বিশেষ নজর দিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহিলাদের সম্মান ও নারী ক্ষমতায়নের (Women Empowerment) জন্যই মুখ্যমন্ত্রীর(CM) মস্তিষ্কপ্রসূত কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো একের পর এক প্রকল্প বাস্তবায়ন ও জনপ্রিয় হয়েছে। মহিলাদের জন্য বাংলার এমন প্রকল্প কখনও জাতীয়স্তরে আবার কখনও আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি পেয়েছে।

তবে এখানেই থেমে থাকা নয়, রাজ্যের মহিলাদের সার্বিক উন্নয়নে আরও এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্য সরকার (Government of West Bengal)। নবান্ন(Nabanna) সূত্রে খবর, এবার নারী কল্যাণে তৈরি হবে পৃথক বাজেট। ২০২৩-২৪ অর্থবর্ষ থেকেই কার্যকর হবে এই নিয়ম। আগামী অর্থবর্ষের বাজেট প্রস্তাবেই পৃথকভাবে নারী কল্যাণ খাতে বরাদ্দ দেখানো হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে অর্থ দফতর।

কিন্তু মহিলাদের জন্য কেন এই পৃথক বাজেট? আমলা মহলের ব্যাখ্যা, রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির মধ্যে কিছু আছে শুধুমাত্র মহিলাদের জন্য। আবার কিছু প্রকল্পের সুবিধা পান পুরুষ-মহিলা উভয়েই। ফলে কেবল মহিলাদের উন্নতিকল্পে রাজ্য কত খরচ করছে, তার হিসেবও নির্দিষ্টভাবে সামনে আসা প্রয়োজন। তাই মহিলা সশক্তিকরণ সংক্রান্ত সমস্ত প্রকল্পের মোট বরাদ্দ একটি “বাজেট হেড”-এ এনে আলাদা করে দেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে বাজেট থেকেই স্পষ্ট হয়ে যাবে, এই খাতে বিগত বছরগুলির তুলনায় রাজ্যের বরাদ্দ কতটা বাড়ল।

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...