Thursday, February 26, 2026

অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ১০০ দিনের কাজে ব্যবহারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কোষাগারকে চাপমুক্ত করে জনমুখী প্রকল্পে টাকার যোগান বাড়াতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার মন্ত্রিসভার বৈঠকে মেলা, উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানের অপ্রয়োজনীয় খরচ কমিয়ে মন্ত্রীদের তা একশো দিনের কাজে খরচ করার নির্দেশ দিয়েছেন তিনি।

এপ্রিল মাস থেকে একশো দিনের কাজ পায়নি রাজ্য সরকার। বারবারই অভিযোগ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিজেপির (BJP) দাবি, ওই কাজের কোনও হিসেব কেন্দ্রকে দেয়নি রাজ্য সরকার। তাই টাকা আটকে গিয়েছে। এনিয়ে এদিন মন্ত্রীদের মমতা নির্দেশ দেন, প্রতিটি দফতরে যেখানে সুযোগ রয়েছে সেখানে একশো দিনের কাজের লোকজনকে ব্যবহার করতে হবে এবং মেলার খরচ কমিয়ে আনতে হবে। শ্রমমন্ত্রী মলয় ঘটককে (Malay Ghatak) মুখ্যমন্ত্রী বলেন, শ্রমমেলার খরচ কমাতে হবে। অন্যান্য মেলার খরচ কমিয়ে একশো দিনের কাজে খরচ করতে হবে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফের জানান, মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কোনও সরকারি প্রকল্পের ঘোষণা করা যাবে না। সম্প্রতি মুখ্যমন্ত্রীকে না জানিয়েই মৎস্যজীবীদের ক্রেডিটকার্ড দেওয়ার কথা ঘোষণা করে দেওয়া হয়। পরিবহণ দফতরের ক্ষেত্রেও প্রায় একইরকম ঘটনা ঘটেছে। অনেক নতুন রুটে বাস চালু করা হচ্ছে। সেটা নবান্নকে জানানো হচ্ছে না। এতে অর্থ দফতরের উপরে চাপ পড়ছে। এর জন্যই প্রকল্প ঘোষণার আগে মুখ্যমন্ত্রী জানাতে হবে।

আরও পড়ুন- যোগ্য ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়, সর্বদল বৈঠকে দাবি তৃণমূলের

 

 

 

spot_img

Related articles

ISL: শক্তি বাড়িয়ে জামশেদপুরের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, ক্রেস্পোর গলায় ক্ষোভের সুর

জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে শুক্রবার জামশেদপুর এফসির(Jamshedpur FC) বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East bengal)। প্রথম ২ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের...

নষ্ট হবে কেরালার সাম্প্রদায়িক সম্প্রীতি: ‘দ্য কেরালা স্টোরি টু’ রিলিজ আটকে দিল আদালত

বারবার সিনেমার নাম করে প্রোপাগান্ডা করে বিরোধী রাজ্যের ভাবমূর্তি নষ্টের চেষ্টা বিজেপির নতুন রাজনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। বিধানসভা...

হাতে লেখা বিশ্বের একমাত্র উর্দু দৈনিক ‘দ্য মুসলমান’! কোথায় গেলে পাওয়া যাবে

ডিজিটাল যুগে যখন সংবাদপত্র সম্পূর্ণভাবে কম্পিউটার নির্ভর, তখন চেন্নাইয়ে আজও টিকে আছে এক অনন্য ঐতিহ্য। ১৯২৭ সাল থেকে...

‘তোমাকে খুব ভালবাসি’, মাকে মেসেজ করে আত্মঘাতী তরুণী

বিদেশে কর্মরত মাকে 'তোমাকে খুব ভালবাসি মা' লিখে আত্মহত্যা তরুণীর (Hyderabad Suicide Case)! মৃত তরুণীর নাম বোনু কোমালি...