Friday, May 22, 2026

Fever: রাজ্যে অজানা জ্বরে বাড়ছে শিশু আক্রান্তের সংখ্যা

Date:

Share post:

ডেঙ্গি (Dengue) নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া (malaria)। এই দুইয়ের মাঝেই নতুন করে আতঙ্ক তৈরি হল। রাজ্যে বাড়ছে অজানা জ্বরে (Unknown fever) শিশু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর (West bengal health department) সূত্রে খবর, গত এক সপ্তাহ ধরে উত্তরবঙ্গে (North Bengal)অজানা জ্বরে আক্রান্ত একাধিক শিশু। রোগের উপসর্গ হিসেবে জ্বরের সঙ্গে দেখা যাচ্ছে সর্দি আর পেটে ব্যথা। পাশাপাশি এই জ্বরে আক্রান্ত শিশুদের প্লেটলেট কমছে দ্রুত হারে। ফলে উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে এই অজানা জ্বরে আক্রান্ত হয়ে ৪ জন শিশুর মৃ*ত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও সরকারি তথ্য মেলে নি। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন ( School of Tropical Medicine)এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College) ভাইরাস প্যানেলে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপসর্গ অনুযায়ী চিকিৎসার জন্য একটি প্রোটোকল বিশেষজ্ঞ কমিটি-ও তৈরি করছে স্বাস্থ্য দফতর। তবে ঘটনার জেরে রীতিমত আতঙ্কে শিশুর আত্মীয় পরিজনরা।

আরও পড়ুন- অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ১০০ দিনের কাজে ব্যবহারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Related articles

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

  ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে...

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...