Monday, June 1, 2026

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে এজলাসে পার্থর প্রতিবেশি! হাইকোর্টে নজিরবিহীন দৃশ্য

Date:

Share post:

ফের এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী কলকাতা হাইকোর্ট। আজ, বৃহস্পতিবার দুপুরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির মধ্যবয়স্ক এক ভদ্রলোক। তখন বেশ কয়েকটি মামলার শুনানি শেষে বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক সেই সময় তাঁর সামনে করজোড় করে দাঁড়ালেন ওই ব্যক্তি। বিচারপতিকে নিজের পরিচয় দিয়ে বললেন, “আমার নাম সুনীল ভট্টাচার্য। আমি নাকতলায় থাকি। পার্থ চট্টোপাধ্যায়ের পাড়ায়। আপনি যা করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।”

বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্ভবত এমন ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি কিছু বুঝে ওঠার আগেই পার্থ চট্টোপাধ্যায়ের পড়শি বলে দাবি করা ওই ব্যক্তি আরও বলেন, “আমাদের অঞ্চলের বাচ্চা বাচ্চারাও সব জানত। আমরাও অনেক আগে থেকেই জানতাম। কিন্তু কিছু বলতে পারতাম না! কুকুরের বিষয়ে বাড়ির পরিচারিকাও জানতেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি পূজনীয়! আমার মা আপনার কথা বলেন।”

এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর প্রথম প্রতিক্রিয়াতে নাকতলার বাসিন্দা সুনীল ভট্টাচার্যকে বলেন, “আপনার মাকে আমার প্রণাম জানাবেন”। এরপর আরও বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথোপকথন হয়। একটা সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় নাকতলা নিবাসী সুনীলবাবুকে বলেন, “পশ্চিমবঙ্গকে আবার গর্বের জায়গা ফিরিয়ে আনতে হবে। সবাই চেষ্টা করুন”

উল্লেখ্য, এসএসসি-সহ বিভিন্ন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত সিংহভাগ মামলাই হাইকোর্টে উঠেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি পার্থ চট্টোপাধ্যায়।

Related articles

আজ থেকে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত পরিষেবা চালু

জুন মাসের প্রথম দিন থেকেই রাজ্য সরকারের (Government of West Bengal) একাধিক জনমুখী প্রকল্পের বাস্তবায়ন শুরু। মুখ্যমন্ত্রী শুভেন্দু...

প্রয়াত কিংবদন্তি শিল্পী সুমন কল্যাণপুর, শোকের ছায়া সাংস্কৃতিক জগতে 

যিনি গানে গানে বলেছিলেন, "মনে করো আমি নেই বসন্ত এসে গেছে", সেই কিংবদন্তি শিল্পী বিদায় নিলেন ভরা গ্রীষ্মে।...

আজ রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নেবেন ৩৫ মন্ত্রী

পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন (West Bengal Government Cabinet Expansion) হতে চলেছে আজ সোমবার। লোকভবনে সকাল...

নজরে নবান্ন: আজ DA নিয়ে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

হাইভোল্টেজ সোমবারে গোটা রাজ্যের নজর নবান্নের দিকে। আজ বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সরকারি কর্মচারীদের চার সংগঠনের সঙ্গে...