Monday, March 16, 2026

ব‍্যাটে রান পাওয়ার পর বিরাটকে কৃতিত্ব রাহুলের

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে অবশেষে রানের খরা কেটেছে কে এল রাহুলের। বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন তিনি। আর এরপরই নিজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন রাহুল। বললেন বিরাট কোহলির পরামর্শেই ব‍্যাটে রান পেয়েছেন তিনি।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর রাহুল বলেনন, “এবার অস্ট্রেলিয়ার পিচ কতটা আলাদা এবং কী ধরনের মানসিকতা নিয়ে খেলতে নামা উচিত, সেটা নিয়েই কথা হয়েছিল। এর আগে এখানে এসে টেস্ট ক্রিকেট খেলেছি। আগের সফরের থেকেও এবারের বিশ্বকাপ কঠিন। সেটা নিয়েই আলোচনা হয়েছে। পিচ বদলে গেলে মানসিকতাও বদলাতে হয়। ক্রিজে নেমে কীভাবে ইনিংস এগোতে পারি, সেটা নিয়ে ভাবনাচিন্তা করেছি। বিরাট যেটা বলছে সেটা ক্রিজে নেমে কাজে লাগাতে পারি কিনা, সেটার চেষ্টা করছিলাম। দু’জনে একে অপরকে সাহায্য করেছি। কোহলি গত কয়েকটা ম্যাচে খুবই ভাল খেলছে। ও কী ধরনের মানসিকতা নিয়ে নামে, সেটাই বোঝার চেষ্টা করছি।”

টি-২০ বিশ্বকাপের প্রথম তিন ম‍্যাচে ব‍্যাটে রান পাননি রাহুল। তাতে যে তিনি হতাশ হয়ে গিয়েছিলেন, তা জানাতে ভুললেন না। এই নিয়ে রাহুল বলেন,” প্রথম তিনটে ম্যাচে দলকে সাহায্য করতে পারিনি ভেবে হতাশ হয়ে গিয়েছিলাম। আমার ছন্দ খারাপ বা আত্মবিশ্বাস কম, এটা একবারও মনে হয়নি। শুধু রান পাচ্ছিলাম না। আত্মবিশ্বাস ছিল বলেই ভাল ইনিংস খেলতে পেরেছি। বল ভাল দেখতে পাচ্ছিলাম। তখনই বুঝেছিলাম বড় রান পাওয়া আমার পক্ষে সম্ভব।”

আরও পড়ুন:বিরাট রেকর্ড গড়ায় কোহলিকে শুভেচ্ছা জয়বার্ধনের

 

spot_img

Related articles

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...