Saturday, June 6, 2026

দীর্ঘ ৭ ঘন্টার জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরোলেন সুকন্যা

Date:

Share post:

বুধবারের পর আজ বৃহস্পতিবারও ইডির (ED) আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। ইডি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালেই দিল্লিতে এপিজে আবদুল কালাম রোডে তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেন সুকন্যা। একদিকে গরু পাচার-কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডল, ওই একই মামলায় নাম জড়িয়েছে সুকন্যারও। তাঁর বিপুল সম্পত্তির বিষয় সঠিক তথ্য পেতে চাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই কারণেই সুকন্যাকে আজ আবার তলব করেছ ইডি। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বিকেল সাড়ে পাঁচটার কিছু সময় পরে ইডি দফতর থেকে বেরিয়ে যান কেষ্টকন্যা। তারও ঘন্টাখানেক পরে সেখান থেকে বেরোতে দেখা যায় মনীষ কোঠারি (Manish Kothari) এবং রাজীব ভট্টাচার্যকেও (Rajib Bhattacharya)।

গরু পাচার মামলায় ইডির তুরুপের তাস অনুব্রত মন্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন(Saigal Hossain)। শুক্রবার তাঁকে আদালতে পেশ করতে চলেছে ইডি। তার আগে বুধবার সায়গলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সুকন্যা মণ্ডলকে। বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ইডির দাবি, সুকন্যার নামে কোটি কোটি টাকার সম্পত্তি এবং একাধিক সংস্থার হদিস মিলেছে। তা নিয়েই অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ওই তদন্তকারী সংস্থা। এ ছাড়া অনুব্রতের চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকে তলব করে ইডি। পাশাপাশি অনুব্রতর ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত ব্যবসায়ীকে রাজীব ভট্টাচার্যকেও তলব করা হয়। বৃহস্পতিবার নথি হাতে ইডি দফতরে সময় মতোই পৌঁছে যান সুকন্যা। প্রায় সাত ঘন্টা ধরে তাঁকে নানা প্রশ্ন করা হয়। চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারির কাছ থেকে নথি মিলিয়ে সবটা খতিয়ে দেখা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁরা একে একে ইডির দফতর থেকে বেরিয়ে গেছেন। আগামীকাল অর্থাৎ শুক্রবার ফের তাঁদের তলব করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে।

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...