Friday, June 5, 2026

অবসর ঘোষণা জেরার্ড পিকের

Date:

Share post:

অবসর ঘোষণা করলেন স্পেনের বিশ্বকাপ জয়ী দলের ফুটবলার জেরার্ড পিকে । ক্যাম্প ন্যুতে শনিবার বার্সেলোনার ঘরের মাঠে শেষবার তিনি খেলতে নামবেন আলমেরিয়ার বিরুদ্ধে। তবে পিকে অবসর নেবেন তার পরের ম্যাচে। আগামি সপ্তাহে বার্সেলোনা অ্যাওয়ে ম্যাচ রয়েছে। সেটাই হবে স্পেনের এই তারকা ডিফেন্ডারের বিদায় ম্যাচ। বার্সেলোনার কোচ ও প্রাক্তন সতীর্থ জাভি তাঁকে ইদানিং নিয়মিত খেলাননি। শোনা যাচ্ছিল জানুয়ারিতে ক্লাব পিকেকে ছেড়ে দেবে। তার আগে সোশ্যাল মিডিয়ায় ২ মিনিটের এক ভিডিওতে তিনি অবসরের কথা জানিয়ে দেন। সেখানে পিকে নিজেকে আদ্যন্ত বার্সেলোনার প্লেয়ার বলে বর্ণনা করেছেন।

পিকে ভিডিও এক জায়গায় বললেন, “ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। বার্সেলোনা এবং ফ্যানরা সব দিয়েছে। আমি বরাবর বলেছি, বার্সা ছাড়া আর কোনও দলের কথা ভাবতে পারি না। একটি বাচ্চার স্বপ্নপূরণ হয়েছে। এবার আমি যাত্রা শেষ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই শনিবার ক্যাম্প ন্যু তে আমার শেষ ম্যাচ। এবার থেকে আমি নিয়মিত ফ্যান। বার্সেলোনার প্রতি আমার ভালোবাসা সন্তানদের মধ্যে ছড়িয়ে দেব। আপনারা আমাকে জানেন, আজ নয় তো কাল আমি আবার ফিরব।”

তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ ও আটবারের লা লিগা জয়ী পিকের ফুটবলে হাতেখড়ি বার্সেলোনার যুব অ্যাকাডেমি লা মাসিয়াতে। পিকে ম্যান ইউ এবং বার্সা মিলিয়ে একবার প্রিমিয়র লিগ, চারবার চ্যাম্পিয়ন্স লিগ, আটবার লা লিগা, তিনবার উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...