Tuesday, March 17, 2026

প্রাথমিক টেটে রেকর্ড আবেদন, পরীক্ষার্থী প্রায় ৭ লক্ষ !

Date:

Share post:

প্রাথমিকে টেট (Primary TET) পরীক্ষায় রেকর্ড আবেদন। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education) । গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত ১২ টায় শেষ হয়েছে আবেদনের সময়সীমা। শুক্রবার সকালেই এই তথ্য সামনে এসেছে। এর মাঝেই বড় ঘোষণা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)। ২০২২ নিয়োগ প্রক্রিয়ায় এবার লক্ষাধিক অনুত্তীর্ণকে ফর্ম পূরণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি (Judge)। ২০১৪ এবং ২০১৭ সালের অনুত্তীর্ণরাও এই নিয়োগে সুযোগ পাবেন। অর্থাৎ পরিসংখ্যান বলছেন ১১ হাজারেরও বেশি শূন্য পদের জন্য ৭ লক্ষের কাছাকাছি আবেদন জমা পড়েছে। ২০১৭ সালের টেট (TET)পরীক্ষায় বসার জন্য যতজন আবেদন করেছিলেন, ইতিমধ্যেই সেই সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে এবারের ২০২২ -এর আবেদনকারীর সংখ্যা।

আগামী ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা। প্রাথমিক শিক্ষা সংসদের অ্যাড হক কমিটির বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)সঙ্গে বৈঠক করেন সংসদ সভাপতি গৌতম পাল (Gautam Paul)। এরপরেই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ১১ ডিসেম্বর বেলা ১২টা থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত অর্থাৎ প্রায় আড়াই ঘণ্টা পরীক্ষা হবে বলে পর্ষদ সূত্রে জানা গেছে। এর আগে ২০১৭ সালে আবেদনকারীর সংখ্যা ছিল আড়াই লক্ষ। মূলত ১১ হাজার শূন্যপদের জন্য শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। সেই পরীক্ষার জন্যই আবেদনকারীর সংখ্যা এবার প্রায় ৬ লক্ষ ৯০ হাজার। ইতিমধ্যেই টেটের জন্য পর্ষদের গাইডলাইন প্রকাশ হয়েছে। পাশাপাশি সিলেবাস থেকে নমুনা প্রশ্ন সবটাই প্রকাশ করেছে পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন যে এবার থেকে প্রত্যেক বছর টেট হবে, বছরে দু’বার নিয়োগ হবে। টেট ও নিয়োগ সংক্রান্ত কাজে কোনও তদন্ত হলে তিনি সহযোগিতা করবেন। তবে তিনি এও জানিয়েছেন যে টেট পাশ করা মানে চাকরি নয়। এই প্রথম বিএড ও ডিএলএড পাঠরতরাও (যারা এখনও ডিগ্রি পায়নি) টেটে বসতে পারছেন। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে আসার পরেও বিপুলভাবে পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছেন রাজ্যের চাকরি প্রার্থীরা। সর্বোপরি প্রাথমিক শিক্ষা পর্ষদ নানা বিতর্কে বিদ্ধ হলেও আজও পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের একটা বড় অংশ প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরিকে পাখির চোখ রেখে এগিয়ে চলেছেন তা বলাইবাহুল্য। আর ঠিক সেই কারণেই টেট পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা বেড়েই চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

spot_img

Related articles

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...