Saturday, March 21, 2026

সিকিমের গ্যাংটকের মত এবার দার্জিলিংয়ে প্রকাশ্যে ধূমপানে জরিমানা, জারি নির্দেশিকা

Date:

Share post:

সিকিমের গ্যাংটকের মতই দার্জিলিংকে স্বচ্ছ ও দূষণমুক্ত রাখতে উদ্যোগ নিল দার্জিলিং পুরসভা(Darjeeling municipality)। এবার দার্জিলিংয়ে প্রকাশ্যে ধূমপান, থুতু বা ময়লা ফেলে মোটা টাকা জরিমানা করা হবে পুরসভার তরফে। আগেই এই সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছিল পুরসভার তরফে। শনিবার থেকে লাগু হচ্ছে কড়া নিয়মাবলী।

দার্জিলিং পুরসভার তরফে জানা গিয়েছে, এখন থেকে দার্জিলিংয়ের প্রকাশ্যে ধুমপান(open smoking) করলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে অভিযুক্তকে। পাশাপাশি যত্রতত্র থুথু বা আবর্জনা ফেলা নিষিদ্ধ। থুতু ফেললে ৫০০ টাকা জরিমানা, আবর্জনা ফেললে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। এ প্রসঙ্গে দার্জিলিং পুরসভার হামলো পার্টির কাউন্সিলর গোপাল পারিয়ার বলেন, দার্জিলিংকে স্বচ্ছ ও সুন্দর রাখতে আমরা যে সমস্ত নিয়ম জারি করেছিলাম তা সাধারণত কেউ মানছে না। তাই বাধ্য হয়ে আমাদের জরিমানার পথে হাঁটতে হয়েছে।

জানা গিয়েছে, দার্জিলিংয়ের মল, বাজার, স্টেশনে নজরদারি চালাবে পুরসভার বিশেষ টিম। নিয়ম ভঙ্গ হচ্ছে দেখলেই স্পট ফাইন করা হবে অভিযুক্তকে। কেউ চাইলে পুরসভাকে অভিযোগও জানাতে পারবেন। যার জন্য চালু করা হচ্ছে, whatsapp নাম্বার। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলে জানানো হয়েছে পুরসভার তরফে।

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...