Monday, March 16, 2026

নতুন বছরের শুরুতেই বিধানসভা ভোট, চলতি মাসেই মেঘালয় যেতে পারেন অভিষেক

Date:

Share post:

সদ্য চোখের জটিল অপারেশনের (Eye Surgery) পর আমেরিকা (America) থেকে বাড়ি ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পুজো কাটতেই ধীরে ধীরে আগের মতোই রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গতকাল,শুক্রবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আমতলার (Amtala)দলীয় কার্যালয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ডিসেম্বরের ৩ তারিখ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মেগা জনসভা রয়েছে অভিষেকের (Abhishek Banerjee)।

তার আগে মেঘালয় (Meghalaya) সফরে যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দায়িত্ব নেওয়ার পর থেকেই দলকে সাংগঠনিকভাবে সর্বভারতীয় স্তরে পৌঁছে দিতে সচেষ্ট হয়েছেন অভিষেক। শুরু থেকেই তাঁর নজরে উত্তর-পূর্ব ভারত। নতুন বছরের শুরুতেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। বর্তমানে এই রাজ্যে প্রধান বিরোধী দল তৃণমূল। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ নভেম্বর শিলং যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন। মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতার পদে রয়েছেন তৃণমূল নেতা মুকুল সাংমা (Mukul Sangma)। সেই কারণেই অভিষেকের শিলং সফর বলে মনে করা হচ্ছে। ভোটের আগে মেঘালয়ে দলের বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতি দেখতেই শিলং যাচ্ছেন তিনি।

শুধু মেঘালয় নয়, ত্রিপুরার ভোটেও নজর রাখছে তৃণমূল। বর্তমানে ত্রিপুরার দায়িত্বে রয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা প্রদেশ তৃণমূলের তরফে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে শিলংয়ের পর আগরতলা সফরেও যেতে পারেন অভিষেক। তবে ত্রিপুরা সফরের সূচি এখনও চূড়ান্ত নয় বলেই জানা যাচ্ছে।

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...