Monday, March 16, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে অতীত নিয়ে ভাবতে নারাজ জুয়ান, জয়ই লক্ষ‍্য বাগান কোচের

Date:

Share post:

শেষ ম‍্যাচে ডার্বি জয়ের পর এবার মিশন মুম্বই। আগামীকাল আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। অ‍্যাওয়ে ম‍্যাচে পুরো পয়েন্ট তুলতে মরিয়া বাগান কোচ জুয়ান ফেরান্দো।

এদিন ঘরের মাঠে অনুশীলন সেরে মুম্বইয়ের উদ্দেশে রওয়না দেয় বাগান ব্রিগেড। রবিবার আরব সাগরের তীরে জুয়ান ফেরান্দোর দল মুখোমুখি হবে মুম্বই সিটি এফসির। এই ম‍্যাচও যে আক্রমনাত্মক ফুটবল খেলবে মোহনবাগান, সেই কথাই বলতে শোনা গেল বাগান কোচের গলায়। মুম্বই সিটি এফসি নিয়ে ফেরান্দো বলেন,” আমরা মুম্বই সিটি এফসিকে যথেষ্ট সম্মান করি। ওরা ভালো দল। ওদের অনেক বড় বড় ফুটবলার আছে। আমরা যদি টিম হিসাবে খেলি, তাহলে আমার মতে এই ম‍্যাচ আমরা জিতব। আমারা এই ম‍্যাচে আক্রমনাত্মক ফুটবল খেলব।”

মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ পড়লেই চাপা টেনশন শুরু হয়ে যায় সবুজ মেরুনে। গত দুই বছরের শেষ ছটি সাক্ষাতে চারটে ম্যাচ হেরেছে বাগান ব্রিগেড। দুবার ড্র করেছে। জুয়ান ফেরান্দো অবশ্য সেসব দিকে চোখ দিতে নারাজ। তিনি বলেন,” প্রতিটি ম্যাচের শুরুতে স্কোরবোর্ড শূন্য থেকে শুরু হয়।  প্রতিটি লড়াই এগারো বনাম এগারো। তাই অতীতে কি হয়েছে তা ভেবে সময় নষ্ট করার অর্থ নেই।”

এদিকে প্রতিপক্ষ শিবিরে গ্রেগ স্টুয়ার্ট, লালরিনজুয়ালা ছাংতেরা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে সবসময় তৈরি।  রবিবারও একইভাবে তারা যে চ্যালেঞ্জ ছুড়বেন তা জানে এটিকে মোহনবাগান। তাই ডার্বির পর থেকে বন্ধ দরজার আড়ালে দলকে তৈরি করেছেন কোচ জুয়ান ফেরান্দো। তার মতে গ্রেগ স্টুয়ার্ট,ছাংতেরা ভালো ফুটবলার। তবে শুধু এক বা দুজন ফুটবলারকে নিয়ে নয় প্রতিপক্ষের এগারোজনকেই আটকানোর ছক কষছেন তিনি।

এদিকে কোচের পাশে বসে আগামীকালের ম‍্যাচ নিয়ে মনবীর সিং বলেন,“আমাদের দলে সকলেই গোল পাচ্ছে।  তার ফলে চিন্তা কমেছে। যত বেশি ম্যাচ আমরা খেলব ততই ভালো খেলব আমরা। আগামীকালের ম‍্যাচে আমরা জয়ের জন‍্যই ঝাঁপাব।”

আরও পড়ুন:জন্মদিনে অকপট বিরাট: রোহিত এবং নিজের সম্পর্ক নিয়ে কী বললেন কোহলি?

 

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...