Monday, May 11, 2026

Haldia: সুতাহাটা পল্লীশ্রী সমবায় সমিতির নির্বাচনে বিরোধী শূন্য তৃণমূল!

Date:

Share post:

হলদিয়ার (Haldia) সুতাহাটা (Sutahata) পল্লীশ্রী সমবায় সমিতির নির্বাচনে (Pallishree Samabay Samiti Election) জয়জয়কার তৃণমূল কংগ্রেসের (TMC)। শনিবার বিরোধী বিজেপি-সিপিএমকে (BJP-CPIM) দুরমুশ করে সবকটি আসনেই জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। নির্বাচনের ফলাফল ১২ – ০। বিজেপির এক প্রার্থী ১ টি মাত্র ভোট পেয়েছেন৷ করুণ অবস্থা সিপিএমের প্রার্থীদেরও।

আর এদিন সমবায় সমিতির জয়ের পর ব্লক জুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসব। সবুজ আবীরে রঙিন হয়ে উঠেছে এলাকা। তবে সমবায় সমিতির নির্বাচন হলেও গদ্দারের হাত থেকে মুক্তি চান পূর্ব মেদিনীপুরের (East Midnapore) সাধারন মানুষ। শনিবার সেই ছবিই যেন প্রকট হল। কিছুদিন আগেও এই জেলারই একটি সমবায় সমিতির ভোটে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।

ভোটের ফলাফল বেরোনর পর সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক মিশ্র (Ashok Mishra) বলেন, গ্রামাঞ্চলে রাজ্য সরকারের একাধিক উন্নয়নমুখী প্রকল্পের সুবিধা এবং সুতাহাটার এই সমবায় সমিতিতে কাস্টমার সার্ভিস পয়েন্ট বা ব্যাঙ্কিং পরিষেবা চালু হওয়ার কারণেই সাধারন মানুষ দুহাত ভরে তৃণমূলকে আশীর্বাদ করেছেন।

Related articles

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...