Sunday, March 15, 2026

টি-২০ বিশ্বকাপের শেষ চারে বাবর আজমের দল, ছিটকে গেল বাংলাদেশ

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেল পাকিস্তান। রবিবার বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট পাঁকা করল বাবর আজমের দল। পাকিস্তানের হয়ে চার উইকেট শাহিন আফ্রিদির।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শাকিল আল হাসান। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান তোলে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে অর্ধশতরান করেন নাজমুল হোসেন শান্ত। ৫৪ রান করেন তিনি। ১০ রান করেন লিটন দাস। ২০ রান করেন সৌম‍্য সরকার। শূন‍্য রানে আউট হন অধিনায়ক শাকিব আল হাসান। তবে শাকিবের আউট নিয়ে ওঠেছে অনেক প্রশ্ন। বিতর্কিত আউটের শিকার হন বাংলাদেশের অধিনায়ক। শাদাব খানের লো ফুলটস বল সোজা শাকিবের পায়ে লাগে, যা আউট দিয়ে দেন অন ফিল্ড আম্পায়ার। এরপর সেই আউটের বিরুদ্ধে রিভিউ নেন শাকিব। যদিও তাতে কোন লাভ হয়নি, রিভিউ দেখে থার্ড আম্পায়ারও শাকিবকে আউট করে দেন তবে থার্ড আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। পাকিস্তানের হয়ে চার উইকেট নেন শাহিন আফ্রিদি। দুই উইকেট নেন শাদাব খান। একটি করে উইকেট নেন হরিশ রৌফ এবং ইফতিকার আহমেদ।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন মহম্মদ রিজওয়ান। ৩২ রান করেন তিনি। ২৫ রান করেন অধিনায়ক বাবর আজম। ৩১ রান করেন মহম্মদ হরিশ। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন নাসাম আহমেদ, শাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং এবাদত হোসেন।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের মাঝেই বড়সড় কেলেঙ্কারি শ্রীলঙ্কা শিবিরে

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...