Saturday, May 16, 2026

গ্রেফতার অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল

Date:

Share post:

ইডির (ED)জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal)। দিল্লি থেকে ফেরার পরই তাঁকে গ্রেফতার করল পুলিশ। ঠিক কী কারণে এই গ্রেফতার তা নিয়ে রীতিমত ধোঁয়াশা তৈরি হয়েছে। গরুপাচার (cow s*muggling case)কাণ্ডে অনুব্রত মণ্ডলের সঙ্গে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ইডির ডাকে আজ ফের দিল্লিতে ইডির দফতরে আধিকারিকদের মুখোমুখি হতে হয় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal) ও বীরভূমের একাধিক রাইস মিলের মালিক রাজীব ভট্টাচার্যকে। ঠিক তারপরেই এই গ্রেফতারি ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।

গরু পাচার কাণ্ডে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। আপাতত তিনি আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি। তিহার জেলে ১৪ দিনের জন্য পাঠানো হয়েছে তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে । আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির কারণেই সিবিআইয়ের হাতে গ্রেফ্তার হতে হয় সায়গলকে। এবার সেই তদন্তে বীরভূমে তিন অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তল্লাশি চলে নানুরের পূর্ত কর্মাধ্যক্ষ করিম খানের বাড়িতে। চালের আরতদার মোক্তার শেখের বাড়িতেও যায় ইডি। আর ইডির তৃতীয় গন্তব্য ছিল সিউড়ির পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়ি। এর আগেও একাধিকবার ইডির জেরার মুখে পড়তে হয়েছিল পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ও বীরভূমের একাধিক রাইস মিলের মালিক রাজীব ভট্টাচার্যকে। গরুপাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করার পরেই তদন্তকারীরা একাধিক জায়গায় হানা দেয়। এদের মধ্যে টুলু ও রাজীবের বাড়িতেও হানা দিয়েছিলেন আধিকারিকরা। এবার গ্রেফতার টুলু মণ্ডল। রবিবার তাঁকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...