Friday, June 26, 2026

“নির্বাচনকে মাথায় রেখে সমঝোতা করতে হয়” বেফাঁস বলে দলের অস্বস্তি বাড়ালেন দিলীপ

Date:

Share post:

ফের বেফাঁস মন্তব্য করে দলের অস্বস্তি বাড়ালেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের (Nisith Pramanik) সঙ্গে বৈঠকে বসেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (Greater Coochbehar Peoples Association) প্রধান নেতা অনন্ত মহারাজ। আর সেই বৈঠকের পরই অনন্ত মহারাজ দাবি করেন কোচবিহারকে কেন্দ্রশাসিত এলাকা ঘোষণা এখন সময়ের অপেক্ষা। পাশাপাশি বিমল গুরুং বলেন পৃথক গোর্খাল্যাণ্ডের (Gorkhaland) দাবিতে কেন্দ্রের ডাকা বৈঠকে যোগ দেবেন তিনি।

আর অনন্ত মহারাজ ও বিমল গুরুংয়ের এমন মন্তব্যের পর দিলীপ ঘোষ বলেন, ওঁরা ওদের দাবি জানাতেই পারেন। উত্তরবঙ্গে আলাদা আলাদা দাবিতে আন্দোলন করা একাধিক সংগঠন রয়েছে। কখনও কখনও পরিস্থিতি বুঝে এদের সঙ্গে নির্বাচনী সমঝোতাও (Election Understanding) করতে হয়। কিন্তু সেটা নির্বাচনের কথা মাথায় রেখেই। বাকিটা সময় এসব দলগুলি নিজেদের মতো আন্দোলন করে। তবে অনন্ত, গুরুংদের প্রসঙ্গে দিলীপ ঘোষের এই মন্তব্যের জেরে রাজ্যভাগ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগের বিষয়টি জোরাল হচ্ছে।

তবে রাজ্য বিজেপির এক নেতার মতে অনন্ত, গুরুং সম্পর্কে দিলীপ ঘোষ যা বলেছেন, সেটা একেবারেই ঠিক। কিন্তু ওনার ভুল একটাই উনি গুরুং, অনন্তদের সুবিধাবাদী রাজনীতির পর্দা ফাঁস করতে গিয়ে নিজের দলের অবস্থান নিয়েও বেফাঁস মন্তব্য করে বসলেন।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...