Friday, June 26, 2026

ম‍্যাচ হারের কারণ হিসাবে রান সংখ‍্যাকে কাঠগড়ায় তুললেন শাকিব

Date:

Share post:

পাকিস্তানের কাছে পাঁচ উইকেটে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। বাবর আজমদের বিরুদ্ধে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। আর ম‍্যাচে রান সংখ্যা কম হওয়াকেই ম‍্যাচ হারের কারণ হিসেবে তুলে ধরলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। ম্যাচের পর শাকিব মেনে নিলেন, রানটা বড্ডই কম হয়ে গিয়েছিল!

ম‍্যাচ শেষে শাকিব বলেন,” ম্যাচের মাঝামাঝি সময় আমরা এক উইকেট হারিয়ে ৭০ রান তুলেছিলাম। তখনই চেয়েছিলাম অন্তত ১৪৫-১৫০ রান তুলতে। এই পিচে সেটা যথেষ্ট ভাল রান হত। নতুন ব্যাটারদের কাছে কাজটা কঠিন ছিল জানি। তবু বলব, কারও একটা উচিত ছিল ম্যাচটা কিছু ক্ষণ টেনে নিয়ে যাওয়া। সেটা আমরা পারিনি।”

তবে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও, নিজেদের পারফরম্যান্সে খুশি শাকিব। তিনি বলেন,” ফলাফলের বিচারে টি-২০ বিশ্বকাপে এটাই আমাদের সেরা পারফরম্যান্স। তবে আরও ভাল করা উচিত ছিল। তা সত্ত্বেও বলছি, নতুন ছেলেরা দলে এসেছে। দলে অনেক বদল এসেছে। এর থেকে ভাল কিছু প্রত্যাশা করতে পারতাম না হয়তো। ”

এদিন পাকিস্তানের বিরুদ্ধে মাত্র শূন‍্য রানে আউট হন শাকিব। তাঁর আউট হওয়া নিয়ে উঠেছে অনেক প্রশ্ন। তবে এখনই যে অবসর নিচ্ছেন না তিনি, তা এক কথায় জানিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক। শাকিব বলেন,”আমার আরও ভাল খেলা উচিত ছিল। যত দিন ফিট রয়েছি তত দিন খেলা চালিয়ে যাব।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের শেষ চারে বাবর আজমের দল, ছিটকে গেল বাংলাদেশ

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...