Thursday, May 14, 2026

ডেঙ্গি নিয়ে ‘সুবিধাভোগী’ শুভেন্দুর চিঠিকে পাত্তাই দিলেন না কুণাল

Date:

Share post:

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লেখা শুভেন্দু অধিকারীর চিঠি প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, যেভাবে দেশের মানুষের উপর করোনাকে চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেই করোনা মোকাবিলায় কেন্দ্র ব্যর্থ ! সবার আগে এটা নিয়ে রাষ্ট্রসঙ্ঘে চিঠি লেখা উচিত ছিল। করোনার জন্য দেশের মানুষ ভুগেছে। ডেঙ্গি এই সময় প্রত্যেক বছর হয়। অত্যন্ত দক্ষতার সঙ্গে পুরসভা, পঞ্চায়েত, প্রশাসন সবাই একযোগে তার মোকাবিলা করছে।

কুণাল বলেন, শুভেন্দু আগে একটা চিঠি লিখুক সেখানে ও,ওর ভাই আর বাবা তৃণমূল এবং সরকারের কোন কোন পদে ছিলেন কি কি পেয়েছেন সেই হিসেব দিন। তার ঘনিষ্ঠ আত্মীয়রা কে কটা সরকারি চাকরিতে রয়েছে এইটুকু প্রকাশ করুক।

রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলা সোমবারই খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট।এই বিষয়ে কুণাল বলেন, একটা জিনিস স্পষ্ট যে মিথ্যা অভিযোগ করা হয়েছিল। সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে কুণাল বলেন, মহিলা হিসেবে ওনার উচিত কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারকে স্বাগত জানানো। ওনাদের কথার বিশেষ গুরুত্ব দিই না আমরা। এরকম কথা ওরা বলেই থাকেন। বিজেপির কোনও জনভিত্তি নেই, মানুষের সঙ্গে কোনও যোগাযোগ নেই।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...