Friday, May 15, 2026

কোন্নগরের সরকারি জমি দখল করে CPIM-র পার্টি অফিস! বন্ধ করল পুলিশ

Date:

Share post:

কোন্নগর (Konnagar) পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে অরবিন্দ পল্লি এলাকায় সরকারি জমি দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ উঠল সিপিআইএমের বিরুদ্ধে। অভিযোগ, সরকারি স্কুলের পাশে একটি সরকারি জমি দখল করে সেখানে পার্টি অফিস করছে বামেদের (Left) বড় শরিক। এই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। ঘটনাস্থলে যায় উত্তরপাড়া থানার পুলিশ (Police)।

পুলিশ গিয়ে CPIM-র পার্টি অফিস তৈরির কাজ বন্ধ করে দেয়। তৃণমূল নেতা আচ্ছেলাল যাদব বলেন, বাম জামানায় ৩৪ বছরে সিপিআইএম গায়ের জোরে এসব কাজ করেছে। এখন যে তারা আর ক্ষমতায় নেই সেটা ভুলে গিয়ে আবার সেই কাজ করেছে। আচ্ছেলালের আরও অভিযোগ, সিপিআইএম এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তাদের মদতেই হয়তো এই সব করছে। সরকারি জমিতে যে কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস তৈরির কাজই বেআইনি। সেই কারণেই সেটি ভেঙে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- অরুণাচলে নিখোঁজ ২ পর্বতারোহী চিনা সেনার হাতে অপহৃত? খুঁজে আনার দাবিতে ধর্নায় পরিবার

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...