Monday, May 11, 2026

Wipro, Nastle-এর চেয়েও ধনী তিরুপতি মন্দির ট্রাস্ট, সম্পত্তির পরিমাণ ২.৫০ লক্ষ কোটি

Date:

Share post:

সোনা ও নগদ টাকার নিরিখে বিশ্বের তাবড় তাবড় বাণিজ্যিক সংস্থাকে পিছনে ফেলে দিল তিরুমালা তিরুপতি মন্দির। সম্প্রতি মন্দির ট্রাস্টের তরফে সম্পত্তির যে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে মন্দির কর্তৃপক্ষের কাছে রয়েছে ১০ টনের বেশি সোনা এবং বিপুল পরিমাণ নগদ অর্থ। তাদের মোট সম্পত্তির পরিমাণ ২.৫০ লক্ষ কোটি টাকা।

তিরুপতি মন্দিরের(Tirupati Temple) এক শীর্ষ আধিকারিক এ ভি ধর্মা রেড্ডি দাবি করেন, মন্দির ট্রাস্টের মোট সম্পত্তির পরিমাণ সওয়া দু’লাখ কোটি টাকার বেশি। ২০১৯ পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্কে মন্দিরের নগদ সম্পত্তির পরিমাণ ছিল ১৩ হাজার ২৫ কোটি টাকা। গত তিন বছরে সেটি বেড়ে হয়েছে ১৫ হাজার ৯৩৮ কোটি টাকা। ২০১৯ সালে সোনার পরিমাণ ছিল ৭টনের বেশি। তিন বছরে সোনার পরিমাণ বেড়েছে প্রায় ৩ টন। নগদ এবং সোনা মিলিয়ে মন্দিরের যত সম্পত্তি রয়েছে তা ব্যাঙ্কে গচ্ছিত রাখা হয়েছে। তথ্য বলছে তিরুপতি মন্দির ট্রাস্ট সম্পত্তির হিসেবে পিছনে ফেলে দিয়েছে তথ্য প্রযুক্তি সংস্থা Wipro-কে। তাদের সম্পত্তির পরিমাণ ২.১৪ লক্ষ কোটি। একইভাবে পিছনে পড়েছে Nastle-র মতো সংস্থা যাদের সম্পত্তির পরিমাণ ১.৭৪ লক্ষ কোটি টাকা।

অবশ্য মাঝে গুঞ্জন ছড়িয়েছিল তিরুপতি মন্দির ট্রাস্ট তাদের অতিরিক্ত সম্পত্তি অন্ধ্রপ্রদেশ সরকারকে দিয়ে দেবে। অবশ্য মন্দির কর্তৃপক্ষ এই ধরনের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। বিজ্ঞপ্তি জারি করে মন্দির কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, সমস্ত ভক্তদের অনুরোধ করা হচ্ছে, আপনারা কোনও রকম মিথ্যা খবরের ফাঁদে পা দেবেন না। নগদ এবং সোনা মিলিয়ে মন্দিরের যত সম্পত্তি রয়েছে তা ব্যাঙ্কে গচ্ছিত রাখা হয়েছে।

Related articles

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...