Saturday, May 16, 2026

জিটিএর উদ্যোগে শিলিগুড়ি-দার্জিলিং আরও কম সময়ে, তৈরি হবে ৩৩কিমি দীর্ঘ নতুন রাস্তা

Date:

Share post:

এবার নতুন পথে শিলিগুড়ি(Siliguri) থেকে আরও কম সময়ে পৌঁছন যাবে দার্জিলিং(Darjeeling)। পাহাড় সমতলকে জুড়তে নতুন রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে জিটিএ(GTA)। দার্জিলিং লেবং থেকে কালিম্পংয়ের কয়েকটি গ্রামের পাশ দিয়েই তৈরি হবে এই নতুন রাস্তা। এই রাস্তা তৈরি হওয়ায় স্বাবাবিকভাবেই দার্জিলিং যাওয়ার পথে যানজটও কমবে। এই রাস্তাটি প্রায় ৩৩ কিলোমিটার দীর্ঘ হবে। নতুন রাস্তা ধরে তিস্তাবাজার হয়ে একদিকে যেমন কালিম্পং, সিকিম যাওয়ার ক্ষেত্রে সমস্যা কম হবে তেমনই শিলিগুড়ি ঢোকা হবে আরও সহজ।

ইতিমধ্যেই এই রাস্তা তৈরির জন্য জিটিএ-র তরফে পূর্ত দফতরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নবলম জানিয়েছেন, প্রস্তাব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে। এবার বাকি প্রক্রিয়াগুলি দ্রুত শুরু হবে এমনটা আশা করা যায়। তিনি আরও জানিয়েছেন, বিকল্প রাস্তা তৈরি না হলে যানজট আরও বাড়ছে। নতুন রাস্তা তৈরি না হলে যানজটের কবল থেকে দার্জিলিংকে মুক্ত করা যাবে না। লেবং-তিস্তা বাজার ছাড়াও আরও কয়েকটি বিকল্প রাস্তার সন্ধান করা হচ্ছে তা নিয়ে সমীক্ষাও চলছে। তিনি জানান, মিরিকের বুংলুং থেকে শিলিগুড়ির সংযোগাকারী একটি বিকল্প রাস্তা ইতিমধ্যেই তৈরি হয়েছে। ওই রাস্তা দিয়ে সুকিয়া হয়ে দার্জিলিং থেকে মিরিক, শিলিগুড়ির মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। ওই রুটের একটি রাস্তা তৈরির জন্য পদক্ষেপ করেছে জিটিএ। জিটিএ চেয়ারম্যান অনীত থাপা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পাহাড়ে পৌঁছেছে উন্নয়ন। দার্জিলিং শহর ক্রমেই প্রসারিত হচ্ছে। উন্নয়নের ফলে জনবসতিও বাড়ছে। রাস্তায় যানজট কমাতে একটি বিকল্প রাস্তা খুবই প্রয়োজন। তাই এইভাবনা।

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...