Wednesday, June 24, 2026

মহাকাশে পাড়ি দিতে চলেছে ভারতের প্রথম বেসরকারি রকেট ‘বিক্রম-এস’

Date:

Share post:

এক নতুন অধ্যায়ের সূচনার সাক্ষী হতে চলেছে ভারতবাসী। মহাকাশে(Space) পাড়ি দিতে চলেছে ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে নির্মিত রকেট। হায়দ্রাবাদের বেসরকারি সংস্থা ‘স্কাইরুট এরোস্পেস’-এর(Skyroute aerospace) তৈরি এই রকেটটির নাম দেওয়া হয়েছে ‘বিক্রম-এস'(Vikram S)। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১২ থেকে ১৬ই নভেম্বরের মধ্যে রকেটটি উৎক্ষেপণ করা হবে।

বিখ্যাত গবেষক ও মহাকাশ অভিযানের প্রাণপুরুষ বিক্রম সারাভাইয়ের নামানুসারে রকেটটির নামকরণ করা হয়েছে ‘বিক্রম-এস’। ‘স্কাইরুট এরোস্পেস’-এর
এই উৎক্ষেপণ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘প্রারম্ভ’। সংস্থার তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র উৎক্ষেপণ কেন্দ্র শ্রীহরিকোটা থেকেই রকেটটি উৎক্ষেপণ করা হবে।

রকেট প্রস্তুতিতে ‘স্কাইরুট’-কে সাহায্য করেছে কেন্দ্রীয় মহাকাশ গবেষণা সংস্থা। এজন্য ইসরোকে ধন্যবাদ জানিয়েছেন বেসরকারি সংস্থার সিইও। সংস্থার সিইও পবনকুমার চন্দানা সংবাদমাধ্যমকে জানান, “১২ থেকে ১৬ তারিখের মধ্যে আমাদের সময় দেওয়া হয়েছে। আবহাওয়ার দিকে নজর রেখে রকেট উৎক্ষেপণের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।”

‘বিক্রম-এস’ রকেটটির নির্মাতা সংস্থা ‘স্কাইরুট’ তাদের বিবৃতিতে জানিয়েছে, এটি একটি একক পর্যায়ের সাব-অরবিটাল রকেট। বিক্রম সিরিজের অন্য রকেটগুলির প্রযুক্তিগত ক্ষমতা যাচাই করতে সাহায্য করবে এই রকেট।

ভারতের মহাকাশ গবেষণা ইসরোর ভূমিকা গোটা বিশ্বের কাছে ঈর্ষণীয়। সেখানেই এই প্রথমবার বেসরকারি সংস্থার উদ্যোগে মহাকাশের রকেট উৎক্ষেপণ হতে চলেছে।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...