Sunday, May 3, 2026

মেনকার রক্ষাকবচ খারিজের আবেদন! সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ইডি

Date:

Share post:

কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) রক্ষাকবচ পেলেও মিলল না স্বস্তি। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চ জানিয়েছিল কড়া পদক্ষেপ করা যাবে না মেনকা গম্ভীরের (Menaka Gambhir) বিরুদ্ধে। কিন্তু হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের (Single Bench) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের (Division Bench) দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ইতিমধ্যে মামলাও দায়ের হয়েছে। আগামী ১৬ নভেম্বর মামলার শুনানি হবে বলে খবর। মেনকার বিরুদ্ধে কেন কড়া পদক্ষেপ নেওয়া যাবে না? কেন তাঁকে গ্রেফতার করা যাবে না? এমনই প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে ইডি। পাশাপাশি মেনকার রক্ষাকবচ তুলে নেওয়ারও আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, ১৬ নভেম্বর হাইকোর্টে একাধিক নিজেদের স্বপক্ষে একাধিক তথ্যপ্রমাণ পেশ করবে তারা। জেরায় কী কী তথ্য পেয়েছেন তদন্তকারীরা, তাও জানাতে পারে ইডি।

এর আগে মেনকা গম্ভীরের ইডির বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলা খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মামলার রায়ে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের পর্যবেক্ষণ ছিল, ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননার (Contempt of Court) মতো কোনও কাজ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিংবা অভিবাসন দফতর। ফলে ধোপে টেকেনি মেনকার অভিযোগ।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর রাত ৮টা নাগাদ ব্যাঙ্কক যাওয়ার সময় দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে (Netaji Subhas Chandra Bose International Airport) মেনকাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে অভিবাসন দফতরের (Immigration Department) বিরুদ্ধে। সেপ্টেম্বরেই ইডির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা গম্ভীর। কলকাতা বিমানবন্দরে তাঁকে কেন আটকানো হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলে ইডি-র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থও হন তিনি।

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...