Saturday, March 14, 2026

দুয়ারে সরকার’ শিবিরেই এবার ডেঙ্গি সচেতনতামূলক প্রচার: নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে উদ্বেগ ছড়াচ্ছে ডেঙ্গি। তবে, শীত পড়লে ডেঙ্গির প্রকোপ কমে যাবে বলে মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে (Mamata Banerjee)। বৃহস্পতিবার নদিয়া জেলার প্রশাসনিক সভায় ডেঙ্গি (Dengue) সচেতনতায় এবার দুয়ারে সরকার শিবিরে প্রচারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় ডেঙ্গি আক্রান্ত বাড়ছে। ঘটছে মৃত্যুর ঘটনাও। ডেঙ্গি রুখতে রাজ্য সরকারের (West Bengal Government) তরফে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিন রানাঘাটের ছাতিমতলা ময়দানের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, দুয়ারে সরকার (Duare Sarkar Camp) শিবিরে ডেঙ্গি সচেতনতার বার্তা প্রচার করতে হবে। রাজ্যজুড়ে ১ নভেম্বর থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। সেখানেই ডেঙ্গি সচেতনতার প্রচার চালানোর কথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এলাকা পরিচ্ছন্ন রাখার পরামর্শও দিয়েছেন মমতা। এবিষয়ে পুর ও পঞ্চায়েত কর্মীদের নজর রাখতে বলেন তিনি।

দিন কয়েক আগে ডেঙ্গি মোকাবিলায় জেলাশাসকদের নিয়ে বৈঠক বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলায় জেলাশাসকদের এলাকায় গিয়ে পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। নজরদারির পরিমাণ আরও বাড়াতে হবে। কোথায় কোথায় আবর্জনা জমছে, তা নিশ্চিত করতে মহকুমা শাসক বা বিডিওদের মাঠে নামাতে হবে। জেলায় জেলায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরকে।

আরও পড়ুন:মেনকার রক্ষাকবচ খারিজের আবেদন! সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ইডি

 

spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...