Thursday, May 14, 2026

মালদ্বীপে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে নিহত ৯ ভারতীয়

Date:

Share post:

মালদ্বীপে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। নিহত ৯ ভারতীয় নাগরিক সহ ১০জন। আজ, বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালেতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিদেশি শ্রমিকদের বাসস্থানে আগুন লাগতেও এই দুর্ঘটনা। অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন জখমও হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ির নিচের তলার গাড়ি মেরামতের গ্যারেজ থেকে এই আগুন লেগেছিল বলে জানা গিয়েছে। এই অঞ্চল বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলির মধ্যে একটি।

দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে ভূষ্মীভূত হওয়া ওই বাড়ির উপরের তলা থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে নয়জন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

মলদ্বীপে ভারতের হাইকমিশন মালের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন যেখানে ভারতীয় নাগরিক সহ অন্যান্যদের প্রাণহানির ঘটনা ঘটেছে।

 

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...