Monday, June 22, 2026

এবার কন্যা অঙ্কিতাকে নিয়ে ইডি দফতরে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী! কেন জানেন?

Date:

Share post:

এসএসসি ও শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর কন্যা অঙ্কিতাকে তলব করেছিল ইডি। কেন্দ্রীয় এজেন্সির ডাকে সাড়া দিয়ে আজ, শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দেন। সূত্রের খবর, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি সংক্রান্ত বিষয়ে বয়ান নেওয়ার জন্যই তাঁদের তলব করেছে ইডি।

পরেশের বিরুদ্ধে অভিযোগ, তিনি মন্ত্রী থাকাকালীন প্রভাব খাটিয়ে তাঁর মেয়ে অঙ্কিতাকে বেআইনি ভাবে ঘুর পথে স্কুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। শুধু তাই নয়, অঙ্কিতার চাকরি দিয়ে দেওয়া হয় যোগ্য প্রার্থী ববিতা সরকারকে। অঙ্কিতার বেতনও হাতে পান ববিতা।

এর আগে চলতি সপ্তাহে সোমবারও পরেশ অধিকারী ইডি তলবে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে এসেছিলেন। ওইদিন
পরেশকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তখন পরেশ জানিয়েছিলেন, কিছু নথিপত্র ফেরত দেওয়ার জন্য তাঁকে ডেকেছিল ইডি। তবে সেগুলি কী ধরনের নথি, তা জানাননি তিনি।

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...