Wednesday, June 24, 2026

নয়ডায় গাড়ি থেকে উদ্ধার ২ কোটির বেশি নগদ! পুলিশের জালে বাংলার ১ সহ মোট ৮

Date:

Share post:

গাড়িতে তল্লাশি চালাতেই (Search Operation) উদ্ধার ২ কোটিরও বেশি নগদ। বৃহস্পতিবার সন্ধেয় টাকা উদ্ধারের ঘটনায় নয়ডা সেক্টর ৫৮ (Noida Sector 58) থেকে ৮ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া এই নগদের সঙ্গে হাওয়ালা (Hawala) যোগ থাকতে পারে। বাজেয়াপ্ত (Seized) হওয়া টাকা গোনার প্রক্রিয়া এখনও বাকি রয়েছে বলেই পুলিশ জানিয়েছে। এই ঘটনায় আরও অনেকে জড়িত বলে মনে করছে পুলিশ। তাঁদের খোঁজে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি।

পুলিশ সূত্রে খবর ধৃতরা হলেন জয়ন্তী ভাই, সন্দীপ শর্মা, বিনয় কুমার, অভিজিৎ হাজরা, রোহিত জৈন, বিপুল, মিনেশ শাহ ও অনুজ। এরা দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বাসিন্দা। তবে ধৃত অভিজিৎ হাজরা পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা বলে জানা গিয়েছে। বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পর পুলিশের তরফে আয়কর দফতরের আধিকারিকদের খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন আয়কর আধিকারিকরা (Income Tax Officers)।

পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে হাওয়ালার মাধ্যমে পাচার করার জন্যই নগদ ২ কোটির বেশি টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের জেরা করা হচ্ছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...