Tuesday, June 23, 2026

প্রবল বর্ষণে ভাসছে চেন্নাই! বৃষ্টির হাত থেকে এখনই মিলবে না মুক্তি

Date:

Share post:

শুক্রবারও ভারী বৃষ্টি (Heavy Rain) অব্যহত তামিলনাড়ুর (Tamil Nadu) একাধিক জেলায়। যে কারণে আগেভাগেই স্কুল (School), কলেজ (College) সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার (Tamil Nadu Government)। হাওয়া অফিস সূত্রে খবর, চেন্নাই, তিরুভাল্লুর, কাল্লাকারুচি, ভেলর, তিরুপাত্তুর, রানিপেট, তিরুভান্নামালাইয়ের মতো একাধিক জায়গায় শুক্রবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতই নয়, পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়াও। যার জন্য ইতিমধ্যেই জারি করা হয়েছে লাল সতর্কতা (Red Alert)।

তবে অবিরাম ভারী বৃষ্টির জেরে জলের তলায় চেন্নাই (Chennai) সহ তামিলনাড়ুর কিছু জেলা। শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ বলয়ের জেরেই তামিলনাড়ুতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে তামিলনাড়ু সরকার ৫ হাজার ৯৩টি ত্রাণশিবির খুলেছে। কেন্দ্র এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২০০০ আধিকারিকও পরিস্থিতির উপর নজর রাখছেন।

এছাড়াও চেন্নাইয়ের নিচু জায়গাগুলিতে ৮৭৯টি পাম্প বসিয়ে জল বের করার কাজ চলছে। তবে এই বিপর্যয় থেকে এখনই মুক্তি মিলবে না তামিলনাড়ুবাসীর। আবহাওয়া দফতর সূত্রে খবর, চেন্নাইয়ে এখনই থামবেনা বৃষ্টি।

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...