Saturday, May 16, 2026

‘বঙ্গভঙ্গ চাই না’, বিজেপির বিভাজননীতির বিরোধীতায় হাজার কিমি হাঁটবে তৃণমূল

Date:

Share post:

বিজেপির বিভাজনের নীতির বিরুদ্ধে এবার পথে নামছে তৃণমূল (TMC)। কর্মী সমর্থকেরা হাঁটবেন ১ হাজার কিলোমিটার। ‘বঙ্গভঙ্গ চাই না’ এই শ্লোগানকে সামনে রেখেই নভেম্বর থেকে কোচবিহার জেলা জুড়ে ২ মাসে ১হাজার কিলোমিটার পথ হাঁটবে জেলা তৃণমূল কংগ্রেস। শনিবার মদনমোহনদেবের রাসযাত্রার মেলায় সহায়তাকেন্দ্রের উদ্বোধনে এসে একথা জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, বিজেপি উন্নয়ন করতে না পেরে হিংসার রাজনীতি করছে। বাংলাভাগের চক্রান্ত কররছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এর জবাব দেবেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেখানো একতার পথে এগিয়ে যাবে রাজ্য। পাশপাশি তিনি বলেন, মা-মাটি-মানুষের সরকার সবসময় মানুূষের কথাভাবে। মানুষের নিরাপত্তার কথা ভাবে। এই কারণেই রাসমেলায় সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হল। যেখান থেকে দর্শনার্থীরা পানীয় জল, প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় সামগ্রী পাবেন।

আরও পড়ুন- হিমাচল প্রদেশের ৬৮ আসনে শেষ ভোটগ্রহণ! বিকেল ৫টা অবধি ভোটদানের হার ৬৬ শতাংশ

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...