Saturday, May 16, 2026

হার দিয়ে আইলিগের অভিযান শুরু মহামেডানের

Date:

Share post:

হার দিয়ে আইলিগের অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার গোকুলাম কেরালার কাছে ১-০ গোলে হারল সাদা-কালো ব্রিগেড। সেই গোকুলাম কেরালার কাছেই হার মহামেডানের। শনিবার আই লিগের উদ্বোধনী ম্যাচে মালাপ্পুরমের মাঠে গত দু’বারের চ্যাম্পিয়নদের কাছে ১-০ গোলে হেরে গেল সাদা-কালো ব্রিগেড। ম্যাচটি অবশ্য হারার মতো খেলেনি মহামেডান। দু’দলের কেউই ম্যাচে কর্তৃত্ব করতে পারেনি। বরং দ্বিতীয়ার্ধে নিজেদের ভুলেই গোল হজম করে কলকাতা জায়ান্টরা। দলের সেরা স্ট্রাইকার মার্কাস যোশেফের অভাব বোঝা গিয়েছে। নাইজেরীয় স্ট্রাইকার আবিওলা দাউদা মার্কাসের অভাব পূরণ করতে ব্যর্থ।

ম‍্যাচের ৫৮ মিনিটে বক্সের বাইরে থেকে গোকুলামের বিদেশি স্ট্রাইকার সোমলাগা শট নেন। সেটি মহামেডান গোলরক্ষক জোথানমাভিয়া বাঁচানোর চেষ্টা করেও পারেননি। বল তাঁর হাতে লেগে জালে জড়িয়ে যায়। গোলটির জন্য মহামেডান রক্ষণ এবং গোলরক্ষক দায় এড়াতে পারেন না। মহামেডানও একাধিক গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচের পর মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ বললেন, দল পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে। মার্কাসকেও পরের ম্যাচে পাওয়া যাবে।

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...