Friday, June 26, 2026

ভূমিকম্প: এক সপ্তাহে দ্বিতীয়বার, ফের কাঁপল রাজধানী

Date:

Share post:

ফের ভূমিকম্প দিল্লিতে (Delhi)। শনিবার রাত ৮টা নাগাদ ভূমিকম্প দিল্লিতে। এই নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বার কম্পন অনুভূত হল রাজধানী শহরে। প্রায় পাঁচ সেকেন্ড স্থায়ী হয় কম্পন। জানা গিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপাল।

এদিন একই সঙ্গে কেঁপে ওঠে উত্তরভারতের একাংশও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। জানা গিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। প্রসঙ্গত, বুধবার গভীর রাতে নেপালে ভূমিকম্প হয়। তখন কেঁপে ওঠে দিল্লি সহ উত্তরভারতের বড় অংশ। কম্পন প্রায় ১০ সেকেন্ড স্থায়ী হয়। নেপালে ভূমিকম্পে ৬ জনের মৃত্যুও হয়েছিল। বুধবার রাতে যে স্থানে ভূমিকম্প হয়েছিল, সেই এলাকার কাছেই ছিল আজকের ভূমিকম্পের উৎসস্থল। তবে সাধারণত মনে করা হয়, বড় একটা কম্পনের পর কয়েক দিন ধরে ছোটো ছোট আফটারশক হতে পারে। এটাও সেই আফটার শক বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন- নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...